Bengal liberty: চলতি মাসের শেষের দিকে সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। সরকারি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন অধিবেশনে কেন্দ্র আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ বিলের মতো সংবিধান সংশোধন বিল পাশ করিয়ে নিতে চায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে যখন গোটা দেশ উত্তাল, তখন কেন্দ্রের বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে কর্য হচ্ছে।
সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সরকারের সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় এনডিএ এর সংখ্যাগরিষ্ঠতা আছে ঠিকই কিন্তু দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। অর্থাৎ ৫৪০ জনের মধ্যে ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, তাদের কাছে সেই সংখ্যা আছে। কারণ, আসন্ন অধিবেশনে তৃণমূলের ২০ জন সাংসদ, উদ্ধব ঠাকরের শিবসেনার ছয় জন সাংসদ তাদের সমর্থনে রয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে ডিএমকেও এনডিএকেই সমর্থন করবে বলে সরকার পক্ষের অভিমত। তাই এই পরিস্থিতিকে সুকৌশলে কাজে লাগাতে চাইছে বিজেপি। তাই দুই সংবিধান সংশোধনী বিল পাশ করিয়ে নিতে চলতি মাসেই বিশেষ অধিবেশন ডাকার চিন্তাভাবনা চলছে।
এর আগে যখন ১৭ এপ্রিল বাজেট অধিবেশন হয়েছিল, তখন কেন্দ্রের কাছে উপযুক্ত সংখ্যক সাংসদ ছিল না। তবে এবার পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর সংবিধান সদনে দ্বাদশ ব্রিকস পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠান হবে। সেই কথা মাথায় রেখেই বিশেষ অধিবেশনের দিনক্ষণ স্থির করা হবে।


