Bengal Liberty: মহিলা কর্মচারীদের কল্যাণে বড় পদক্ষেপ নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার। সরকারি মহিলা কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির (Maternity Leave) মেয়াদ বাড়ানোর ঐতিহাসিক ঘোষণা করা হল। এতদিন প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এক বছর বা ৩৬৫ দিনের ছুটি মিললেও, এবার তৃতীয় সন্তানের জন্মদিবসেও ১২ সপ্তাহের পরিবর্তে পুরো ৩৬৫ দিন বা এক বছর মাতৃত্বকালীন ছুটি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
রাজ্য বিধানসভায় দফতরের অনুদান সংক্রান্ত আলোচনার সময় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তামিলনাড়ুর মানব সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি. শরৎকুমার।

মুখ্য ঘোষণা ও সরকারি নিয়ম (TN Maternity Leave)
মন্ত্রী জানান যে বর্তমান সরকার নারী ক্ষমতায়ন ও সমাজকল্যাণকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। তাই তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছুটির বৈষম্য দূর করে তা প্রথম দুটি সন্তানের ছুটির সমতুল্য অর্থাৎ ৩৬৫ দিন করা হল।এর আগে পর্যন্ত দুই বা ততোধিক সন্তান থাকা সরকারি মহিলা কর্মচারীরা সর্বোচ্চ ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পেতেন, অন্যদিকে প্রথম দুটি সন্তানের ক্ষেত্রে এক বছরের ছুটি প্রযোজ্য ছিল। নতুন এই ঘোষণায় সেই নিয়মে বড় পরিবর্তন আনা হল।
আরও খবর
খুব শীঘ্রই এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি বিস্তারিত সরকারি নির্দেশিকা (GO) জারি করা হবে বলে জানা গেছে।

বিধানসভায় নবজাতককে নিয়ে আলোচনা (TN Maternity Leave)
এই ছুটির ঘোষণা এমন এক সময়ে সামনে এল, যখন সম্প্রতি তামিলনাড়ুর বিধানসভা অধিবেশনে প্রথমবার বিধায়ক হওয়া আর. পল্লবী তাঁর নবজাতক সন্তানকে নিয়ে আসার ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। শিশুটিকে নিয়ে বিধানসভায় আসার পর বিভিন্ন মহলে নানান বিতর্ক ও সমালোচনা তৈরি হলেও, বিধায়ক নিজে এর প্রতিবাদ করে জানান যে একজন মায়ের পক্ষে নবজাতককে বাড়িতে একা রাখা অসম্ভব। এর মধ্যেই রাজ্য সরকারের এই ছুটির ঘোষণা মহিলা কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/18/bar-council-results/


