Aparupa Poddar
Aparupa Poddar

Aparupa Poddar: ৪ ঘণ্টার পুলিশি জিজ্ঞাসাবাদের পর অসুস্থ অপরূপা, হাসপাতালে না গিয়ে সোজা বাড়ি

শ্রীরামপুর, হুগলী: পুলিশি জিজ্ঞাসাবাদের পর শ্রীরামপুর থানা থেকে বেরিয়েই অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুক্রবার দুপুর ১১টা ৫০ মিনিট নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি থানায় হাজির হন। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামিন-অযোগ্য ধারা যুক্ত হওয়ায় তাঁকে তলব করা হয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর, বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ তিনি থানা থেকে বের হন।

Advertisement
Advertisement

থানার গেট পেরোতেই শারীরিকভাবে অসুস্থ বোধ করেন অপরূপা। ঘটনাস্থলে মোতায়েন থাকা সিআরপিএফ (CRPF) ও রাজ্য পুলিশের কর্মীরা তাঁকে জল খাইয়ে প্রাথমিকভাবে সামলানোর চেষ্টা করেন। এরপর কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে একটি টোটোয় তুলে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

Advertisement
Advertisement

তবে হাসপাতালের মূল ফটকের সামনে পৌঁছেও টোটোটি সেখানে থামেনি। হাসপাতাল এড়িয়ে সেটি সরাসরি রিষড়ায় তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয়। বাড়ির সামনে পৌঁছতেই উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনও প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত বাড়ির ভিতরে ঢুকে যান অপরূপা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ সততার অনন্য দৃষ্টান্ত! হারিয়ে যাওয়া টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন সিভিক ভলান্টিয়ার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury