Bengal Liberty: সততা ও মানবিকতার এক উজ্জ্বল নজির স্থাপন করলেন পুরুলিয়া জেলা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার। পথচলতি অবস্থায় কুড়িয়ে পাওয়া ৪০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে নজির গড়লেন তিনি। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

ঘটনার বিবরণ (Civic Volunteer)
ঘটনাটি ঘটেছে মানবাজার থানা এলাকায়। এদিন মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার প্রতাপ রায় ইন্দকুড়ি পেট্রোল পাম্প থেকে ফেরার পথে রাস্তায় একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি খুলে তিনি দেখেন, তার ভেতরে ৪০ হাজার টাকা রয়েছে।টাকা পাওয়ার পরেই প্রতাপ বাবু তৎক্ষণাৎ মানবাজার থানার ওসিকে বিষয়টি জানান এবং সেই স্থানেই অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষণ পরই বনেশ্বর মান্ডি নামে এক ব্যক্তি সেখানে কাঁদতে কাঁদতে টাকার খোঁজে পৌঁছান। তিনি জানান, গরুর কেনার জন্য তিনি এই টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন।
আরও খবর
পরবর্তীতে ওই সিভিক ভলান্টিয়ার ব্যাগ-সহ বনেশ্বর বাবুকে মানবাজার থানায় নিয়ে যান। সেখানে যথাযথ যাচাই-পক্রিয়ার পর ওই ব্যক্তির হাতে পুরো টাকাটাই তুলে দেওয়া হয়। বনেশ্বর বাবু দোলডিহা গ্রামের বাসিন্দা। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্মীদের এই সততা ও নিষ্ঠার প্রশংসা করছে সর্বত্র।


