Jagannath Chattopadhyay
Jagannath Chattopadhyay

‘কাঠ খেলে তো আলমারি নির্গমন হবে’, কটাক্ষ জগন্নাথের

Bengal Liberty : ‘ইট মারলে পাটকেলটি খেতে হবে’। এমন কটাক্ষ বা পাল্টা আক্রমণ হিসেবে এ ধরনের শব্দ আমরা হামেশাই শুনে থাকি। কিন্তু ‘কাঠ খেলে তো আলমারি নির্গমন হবে’। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থানায় ডাক পড়তেই দুর্নীতিগ্রস্ত নেতাদের কটাক্ষ করলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

“আইনের শাসনের উর্ধ্বে কেউ নয়” উচ্চশিক্ষামন্ত্রী

রাজ্যে দুর্নীতির মামলায় জর্জরিত হয়ে অভিযুক্ত একাধিক নেতা বা প্রাক্তন মন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন। এখনও দুর্নীতির দায়ে ডাক পড়ছে নেতাদের। দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ইন্দ্রনীল সেন। এবার ফের থানায় ডাক পড়েছে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই আবহেই দুর্নীতিগ্রস্ত নেতাদের এক হাত নিতে ছাড়লেন না জগন্নাথ চট্টোপাধ্যায়। জানা যায়, সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন জগন্নাথ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে জগন্নাথ বলেন, “আপনি যদি কাঠ খান, আপনার তো আলমারিই নির্গমন হবে।

অর্থাৎ আপনি যদি দুর্নীতিগ্রস্থ হন, আপনার তো থানায় ডাক পড়বে। এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন তো আর পশ্চিমবঙ্গে শাসকের আইন নেই। আইনের শাসনের উর্ধ্বে কেউ নয়।” একথা স্পষ্ট জানিয়েছেন তিনি।
মন্ত্রীর কথায়, “আমিও যদি অন্যায় করি, তাহলে আমাকেও ডাকবে। পৃথিবীর কোনও ব্যক্তি যদি নিজেকে হনু মনে করেন, দুর্নীতি করলে থানায় যেতে হবে।” আইনের হাত থেকে কারও রেহাই নেই।উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটের অফিসে বেআইনি বিল বোর্ড নিয়ে আগেও তলব করা হয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে ফের তলব করা হয়েছে শেক্সপীয়র সরণি থানায়। আজ সোমবার ফের ডাক পড়ে অভিষেকের। কিন্ত ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে রয়েছেন অভিষেক। তাই ৪৮ ঘণ্টা সময় চেয়ে হাজিরা এড়িয়েছেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।