Mamata Banerjee
CJP নেতাদের পাশে মমতা

সিজেপি নেতাদের গ্রেফতারি নিয়ে সরব মমতা, ‘তরুণ প্রজন্মের পাশে আছি’

সিজেপি নেতাদের গ্রেফতারির প্রতিবাদে সমাজমাধ্যমে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই দীর্ঘদিনের। আগের প্রজন্মের মতো বর্তমান প্রজন্মকেও সেই লড়াই চালিয়ে যেতে হবে। কোনও ভয় বা চাপের কাছে মাথা নত করা উচিত নয়। মমতা লিখেছেন, “আমরা এবং আমাদের আগের বহু প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য জোরালো লড়াই করেছি। সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।” তাঁর অভিযোগ, একটি গোটা প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সংবিধানপ্রদত্ত অধিকার কখনও বিসর্জন দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মমতা। একই সঙ্গে তাঁর দাবি, বাংলার ১৪ হাজার মানুষ বর্তমানে পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের মুখে পড়ছেন। যে সরকার ‘জনগণের, জনগণের দ্বারা, জনগণের জন্য’—এই গণতান্ত্রিক আদর্শ ভুলে গিয়েছে, সেই সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে বলেও কটাক্ষ করেছেন তিনি।

CJP Protest
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস

সিজেপি নেতাদের গ্রেফতারির আবহে তরুণ প্রজন্মের উদ্দেশেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে তরুণ-তরুণীদের পাশে রয়েছেন তিনি। মমতার কথায়, “লক্ষ লক্ষ তরুণ-তরুণীকে বলছি, তোমাদের দিদি তোমাদের পাশে আছে—আজও, চিরকাল। এসো, আমরা একসঙ্গে দাঁড়াই এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করি।”

শেষে ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। গণতন্ত্র রক্ষা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।