Bengal Liberty : পশ্চিমবঙ্গের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে বিপুল আর্থিক দুর্নীতি এবং ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো উপভোক্তা কার্ডের হদিশ মেলার পর এবার এক নতুন মোড় নিল বিষয়টি। জানা যাচ্ছে, এই কেলেঙ্কারি নিয়ে মুখ খুলতে চেয়ে এবং বেনিয়মের নেপথ্যের সত্য সামনে আনতে রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন একাধিক বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালের মালিকরা।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন যে, তৃণমূল সরকারের আমলে চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পে বিপুল জালিয়াতি হয়েছে। তাঁর দাবি, এই দুর্নীতিতে ভুয়ো কার্ড, অস্তিত্বহীন নার্সিংহোম এবং ভুয়ো চিকিৎসকদের সই ব্যবহার করে কোটি কোটি টাকা তোলা হয়েছে। স্বাস্থ্য দফতর এই দুর্নীতির তদন্ত ও ফরেনসিক অডিট শুরুর পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষ চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে। ওইসব চিঠিতে তারা দাবি করেছেন যে, তাঁরা এই চক্রের কার্যপদ্ধতি এবং এর পেছনে থাকা প্রভাবশালীদের নাম প্রকাশ করতে ইচ্ছুক। এদিন আরজিকরের বিষয়টিও তুলে ধরেন তিনি। তিনি জানিয়েছেন, নির্যাতিতার মা বলেছেন, সিবিআই তদন্ত করতে না পারলে ছেড়ে দিক।
নার্সিংহোম মালিকদের এই চিঠির পর রাজ্য রাজনীতিতে ও স্বাস্থ্য মহলে ইতিমধ্যেই ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এই দুর্নীতির জাল আরও কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। নার্সিংহোমের নাম ‘স্বাস্থ্যসাথী’ রেখে স্বাস্থ্যমন্ত্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ। সেই সব চিঠি থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়।


