Bengal liberty : তিন পর্বের এসআইআর প্রক্রিয়ায় ১৩ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার কথা বলে আসছে বিরোধীরা। বিরোধীরা যতই দাবি করুক না কেন, বিশিষ্ট অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লার মতে, কোনও কারণ না দেখিয়েই বৈধ ভোটার বাদের সংখ্যা প্রায় ৭০ লক্ষ। সম্প্রতি অর্থনীতিবিদ দাবি করেছেন, ১৩ কোটি নাম বাদের যে কথা বলা হচ্ছে সেটি আসলে খসড়া তালিকা তৈরির পর্যায়ে নাম বাদের সংখ্যা। এর মধ্যে মৃত ভোট, স্থানান্তরিত ভোটার সব কিছুই রয়েছে। যে সমস্ত জায়গায় এসআইআর চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছে, সেখানকার সর্বশেষ তথ্য সংগ্রহ না করেই ১৩ কোটি বাদের কথা বলা হচ্ছে। তাঁর মতে, বৈধ ভোটার বাদের সংখ্যা অনেকটাই কম।
একই সঙ্গে অর্থনীতিবিদ এও দাবি করেছেন, ৭০ লক্ষের মধ্যে সবাইকে যে ভুলভাবে বাদ দাওয়া হয়েছে তার কোনও সঠিক প্রমাণ নেই। তবে যারা এভাবে অবৈধভাবে বাদ পড়েছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সার্বিকভাবে বাল্লার বক্তব্যেও একটা বিষয় স্পষ্ট, কিছু ভোটারকে অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে ১৩ কোটি ভোটার বাদের যে কথা বলা হয়েছে সেটি খসড়া তালিকা প্রস্তুত করার সময়ে। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর মোট কত ভোটার বাদ গিয়েছে সেই হিসাব এখনও দেয়নি নির্বাচন কমিশন। সেদিক থেকে অর্থনীতিবিদ ভাল্লার দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


