Bengal Liberty : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি ৷ ককরোচ জনতা পার্টির কর্মসূচির সঙ্গে বিরোধী দলগুলিও যোগ দেওয়ায় আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। ১২ই অক্টোবর’ ২৬ সংবিধান বাঁচাতে, দেশ বাঁচাতে, ভোট বাঁচাতে এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লি চলোর ডাক দিয়েছেন জননায়ক রাহুল গান্ধী। সেই অভিযানে দল মত জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে ভারতবাসীকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এবার সেই কর্মসূচিকে সফল করার ডাক দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশবাসীকে আহ্বান
জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি তুলেছেন কংগ্রেস নেতারা। এই দাবিতে সম্প্রতি ইন্ডিয়া গেট থেকে যন্তর মন্তর পর্যন্ত আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। শুভঙ্কর সরকার দিল্লি থেকে এই প্রক্রিয়ার সমালোচনা করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেন। এর আগে কলকাতায় এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলও করা হয়েছিল। এবার এই দাবি নিয়ে গোটা দেশবাসীকে দিল্লি যাওয়ার আহ্বান জানালেন শুভঙ্কর সরকার।


