মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আর্মহার্স্ট স্ট্রিটের ‘যুবশ্রী ক্লাবের’ কালীপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চোরবাগানের একটি সাম্প্রতিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের কালীপুজোয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার আহ্বান জানান দর্শনার্থী ও উদ্যোক্তাদের। এ বিষয়ে দর্শক, পুজো উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক এবং পুলিশ-প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় রেখে চলার পরামর্শ দিলেন তিনি।

এদিন উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ এবং জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Bengal Liberty