মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পুরভোট করাতে উচ্চ আদালতে যাবে রাজ্য

এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হেরো পার্টিরা অবকাশকালীন বেঞ্চে গিয়ে কলকাতা পুরসভার ভোটের ওপর স্থগিতাদেশ নিয়ে এসেছে। এবার সেই নির্দেশের বিরুদ্ধে এবার রাজ্য সরকার উচ্চ আদালতে যাব। আমরা ১৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করছি।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ১৩ নভেম্বরের পর থেকে কলকাতা পুরসভার প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডে আমরা কো-অর্ডিনেটর নিয়োগ করব। এরা কাউন্সিলরের পদমর্যাদার হবে।’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট, কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্জের রায়কে রাজ্য সরকার মেনে নেবে না।

উল্লেখ্য, শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়ে দেয়, যতক্ষণ না সিঙ্গল বেঞ্চে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি ঘোষণা হবে না। ইতিমধ্যে সিঙ্গল বেঞ্চ দুই পক্ষকে হলফনামা জমা দিতে বলেছে। এই প্রেক্ষাপটে এক মাসের মধ্যে কলকাতা পুরসভার ভোট হবে না। এবার পুরভোটের বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়বে।

Bengal Liberty