Barcelona Legends Vs Real Madrid Legends
Barcelona Legends Vs Real Madrid Legends

ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর, আগামী মাসেই কলকাতার ময়দানে এল ক্লাসিকো

Bengal Liberty : সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ নভেম্বর কলকাতার বিশ্ববিখ্যাত যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে পারে দুই স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডস। দুই দলের কিংবদন্তি ফুটবলারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচের নজিরবিহীন সাফল্যের পর এ বার যুবভারতী কাঁপাতে আসতে পারেন লুইস ফিগো, ইকার ক্যাসিয়াসের মতো তারকা ফুটবলাররা।

ভারতীয় ফুটবল ধীরে ধীরে তার পুরনো জায়গায় ফিরছে, এই ম্যাচের সম্ভাবনাকে সেই প্রত্যাবর্তনেরই একটি ইঙ্গিত হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা। ক্রীড়াপ্রেমীদের জন্য আরও একটি সুখবর হল, রবার্তো কার্লোস ও কার্লেস পুয়োলের মতো বিশ্বকাপজয়ী ফুটবলাররাও এই ঐতিহাসিক ম্যাচে অংশগ্রহণ করতে পারেন। টিকিট ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে বিক্রি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর আগে ভারতের একাধিক আন্তর্জাতিক ম্যাচের টিকিটও এই অ্যাপের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

এল ক্লাসিকো ঘিরে বাড়ছে প্রত্যাশা

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ মানেই আবেগের বিস্ফোরণ। দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা আজও অটুট। কলকাতায় এই ম্যাচ আয়োজিত হলে রাজ্য সরকার এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের মুকুটে যুক্ত হবে আরও একটি নতুন পালক।

এ বার দেখার, অতীতের সব ম্যাচের রেকর্ড কি লেজেন্ডস এল ক্লাসিকোতেই ভেঙে যাবে? এই ম্যাচ সফলভাবে আয়োজিত হওয়ার পর রাজ্য সরকার ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আরও কোনও বড় পদক্ষেপ করে কি না, সে দিকেও নজর থাকবে ক্রীড়ামহলের। সব মিলিয়ে, এই ম্যাচকে ঘিরে ফুটবল জ্বরে কাবু হওয়ার অপেক্ষায় বাংলা-সহ বিশ্বের ফুটবলপ্রেমীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।