Bengal Liberty : মাঠজুড়ে টানটান উত্তেজনা, একের পর এক গোল আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই! এক রুদ্ধশ্বাস ম্যাচে বাহরাইনকে ৪-৩ গোলে হারিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। কঠিন লড়াইয়ের পর এই জয়ের ফলে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নিল ভারতের তরুণ ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ভারতীয় দলকে। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে বেশ দাপট দেখায় ভারতের তরুণ ফুটবলাররা। সেই সঙ্গে একের পর এক সুযোগ তৈরি করে প্রতিপক্ষের রক্ষণকে চাপে ফেলে ভারত। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে ব্লু কোল্টসরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাহরাইনের
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য ছবি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে বাহরাইন। মুহূর্তের মধ্যে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। রক্ষণে ভারতের একাধিক ভুলকে কাজে লাগিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাহরাইন। তবে সেখানেই থেমে থাকেনি ভারতের তরুণ ফুটবলাররা। ৩৮ ও ৩৯ মিনিটে পরপর দুটি গোল করে ফের এগিয়ে যায় ভারত। কিন্তু এরপরই আবার গোল করে ব্যবধান কমায় বাহরাইন। ফলে ম্যাচের শেষদিকে ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকলেও স্বস্তিতে থাকার সুযোগ ছিল না ভারতীয় শিবিরের।
আরও খবর
শেষ পর্যন্ত লড়াই চালিয়েও সমতা ফেরাতে পারেনি বাহরাইন। ফলে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ের ফলে টুর্নামেন্টে ভারতের ঝুলিতে এল আরও তিন পয়েন্ট। লাওস, ক্যামেরুন, গ্রেনাদার পর বাহরাইন এখনও অবধি অপরাজিত ভারত। পরের ম্যাচ গুলিতেও কী একই ভাবে জয়ের ধারা বোঝাই থাকবে? সেটাই দেখার। তবে এই নজরকাড়া পারফরমেন্সের পর নিশ্চিত ভাবে ফুটবলে ভারতের নতুন সূর্যদয় হয়েছে তা বলাই বাহুল্য।


