India Vs West Indies 5th T20 Preview
India Vs West Indies 5th T20 Preview

সিরিজ জয়ের লড়াইয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, শেষ টি-২০-তে ফিরছেন ভুবনেশ্বর

Bengal Liberty : সিরিজের ফয়সালা হবে শেষ ম্যাচেই! ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এখন ২-২ ব্যবধানে সমতা। ফলে পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ কার্যত দুই দলের কাছে ফাইনালের সমান। একদিকে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া, অন্যদিকে ক্যারিবিয়ানদের লক্ষ্য ভারতের মাটিতে সিরিজ জিতে নেওয়া। ফলে শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

চার ম্যাচের লড়াইয়ে দুই দলই নিজেদের শক্তি বুঝিয়ে দিয়েছে। কখনও ব্যাট হাতে দাপট, কখনও বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলা—সব মিলিয়ে সিরিজে উত্তেজনার পারদ ক্রমশ চড়েছে। এবার শেষ ম্যাচে সামান্য ভুলও বড় ব্যবধান গড়ে দিতে পারে। তাই ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ধারাবাহিকতা বজায় রাখাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলা এবং মাঝের ওভারগুলিতে উইকেট ধরে রাখা গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি ডেথ ওভারে বোলারদের নিয়ন্ত্রণও ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।

India Vs West Indies 5th T20 Preview
India Vs West Indies 5th T20 Preview

শেষ ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় পরিবর্তন। চোটের কারণে অর্শদীপ সিং ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ফিরছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। দীর্ঘ চার বছর পর আবারও ভারতের জার্সিতে দেখা যাবে ভুবি কে। তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভারতীয় বোলিং বিভাগে বাড়তি অভিজ্ঞতা যোগ করতে পারে। নতুন বলে সুইং করানো এবং চাপের মুহূর্তে নিয়ন্ত্রিত বোলিং—এই দুই ক্ষেত্রেই ভুবনেশ্বরের দক্ষতা দলের কাজে আসতে পারে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও সহজে জমি ছাড়তে নারাজ। টি-২০ ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিধ্বংসী ব্যাটিং যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ভারতীয় বোলারদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে। দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারলে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে ভারতের সামনে। সব মিলিয়ে ২-২ ব্যবধানে সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শেষ হাসি কে হাসবে—ঘরের মাঠে ভারত, নাকি ক্যারিবিয়ান ঝড়? সেই উত্তর মিলবে পঞ্চম টি-২০-র লড়াইয়েই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।