Bengal Liberty
বিশ্বকাপের হতাশার পরেই দীর্ঘ দিনের(Cristiano Ronaldo) বান্ধবী জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৪১ বছরের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে মনের মতো পারফরম্যান্স না হলেও সেই ব্যর্থতাকে ভুলে গিয়ে আসন্ন মরসুমেই রাজকীয় ভাবে খেলেই ফুটবল জীবনকে বিদায় জানাতে চান সিআর সেভেন।

বর্ণময় চরিত্র, বর্ণময় ফুটবল জীবন(Cristiano Ronaldo)
পর্তুগালের লিসবন শহর থেকে ফুটবলের হাতেখড়ি। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম, লড়াই করে নোংরা গাড়ি থেকে খাবার চুরি করে খেলেও নিজের স্বপ্নকে মরতে দেননি রোনাল্ডো। কঠোর পরিশ্রম ও অনুশীলনের মধ্য দিয়ে পর্তুগালের জুনিয়র ডিভিশন সিএফ আন্দোরিনহা থেকে শুরু। তারপরে ২০০২ সালে জনপ্রিয় ক্লাব স্পোর্টিং সিপিতে সুযোগ। তারপরেই কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় মঞ্চে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মরসুমেই এলেন, দেখলেন এবং জয় করলেন রোনাল্ডো।
ট্রফির রাজা রোনাল্ডো(Cristiano Ronaldo)
তারপরে পিছনে ফিরে আর তাকাতে হয়নি। একে একে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং এখন আল নাসের—সময় এগিয়েছে, সাফলতা-ব্যর্থতা সব কিছুই এসেছে। কিন্তু জীবনের লড়াইয়ে কখনোই থেমে যাননি রোনাল্ডো। ইংলিশ প্রিমিয়ার লীগ, লা লিগা, সিরিয়া – এ, চ্যাম্পিয়ন্স লীগ, কিংস কাপ, উয়েফা ইউরো, উয়েফা ন্যাশন্স লীগ সব ট্রফির স্বাদ পেয়েছেন রোনাল্ডো। বিশ্বকাপ জেতার আক্ষেপ মনে রয়ে গেলেও পরের মরসুমেই ফুটবলকে বিদায় জানাতে রোনাল্ডো তৈরি হলেও ফুটবল বিশ্ব হয়তো এই দিনটির জন্য তৈরি নয়। কিন্তু প্রকৃতির উপর কারও জোর চলে না। পুরনোর মধ্য দিয়েই নতুনের আগমন ঘটে।
আরও খবর



