Liverpool
Liverpool

Liverpool : ইশাকের জোড়া গোলে অবশেষে জয় পেলো লিভারপুল!

Bengal Liberty

শুরুতেই ঝড়! ম্যাচের মাত্র ৬ মিনিটেই(Liverpool)গোল, তার ঠিক ৩ মিনিট পরেই ফের জালে বল। আলেকজান্ডার ইসাকের জোড়া গোলে ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়ে ম্যাচ নিজেদের নামে করে নিল লিভারপুল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিভারপুল আর সেই চাপের ফল মিলেছে একেবারে ম্যাচের প্রথম কয়েক মিনিটেই।

Advertisement
Advertisement

ইশাকের জোড়া গোল(Liverpool)

৬ মিনিটের গোলের মাত্র তিন মিনিট পর, অর্থাৎ ৯ মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন ইসাক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি।

সুযোগ পেয়েও গোলের দেখা পেল না ইপসউইচ(Liverpool)

দুই গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইপসউইচ টাউন। তবে লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ম্যাচের শেষ পর্যন্ত ব্যবধান কমাতে ব্যর্থ হয় ইপসউইচ। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

ম্যাচের পরিসংখ্যানেও লড়াই ছিল জমজমাট(Liverpool)

স্কোরলাইন লিভারপুলের পক্ষে ২-০ হলেও ম্যাচের প্রত্যাশিত গোলের হিসাব বা xG-তে দুই দলই খুব বেশি এগিয়ে ছিল না। ইপসউইচের xG ছিল ০.৭৩, আর লিভারপুলের ০.৬৬। তবে গোল করার ক্ষেত্রে ইসাকের দ্রুত জোড়া আঘাতই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত ইসাকের মাত্র ৯ মিনিটের ঝড়েই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় লিভারপুলের হাতে। ২-০ গোলে ইপসউইচকে হারিয়ে জয় দিয়ে ম্যাচ শেষ করল লিভারপুল ।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury