Bengal Liberty
প্রিমিয়ার লিগে জমজমাট(Premier League 2026)ম্যাচে জয় অধরাই রইল নিউক্যাসল ইউনাইটেডের। বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচে দুই গোল করে সমতা ফেরাল নিউক্যাসল। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র হল। ম্যাচ শেষে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল নিউক্যাসল, ১৪ নম্বরে থাকল বোর্নমাউথ।

শুরুতেই এগিয়ে বোর্নমাউথ(Premier League 2026)
ম্যাচের ৯ মিনিটেই গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন মার্কো তাভেরনিয়ের। এরপর ম্যাচে সমতা ফেরানোর জন্য আক্রমণে ঝাঁপায় নিউক্যাসল।৩৫ মিনিটে নিউক্যাসলের মালিক থিয়াও-এর আত্মঘাতী গোলে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বোর্নমাউথ
প্রথমার্ধেই ব্যবধান কমাল নিউক্যাসল(Premier League 2026)
দুই গোল হজম করার পর ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। ৩৭ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে দেন হার্ভি বার্নস। ফলে প্রথমার্ধের লড়াইয়ে বোর্নমাউথ ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।
আরও খবর
শেষ মুহূর্তে রামসে, বাঁচল নিউক্যাসল(Premier League 2026)
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে নিউক্যাসল। একের পর এক আক্রমণ চালালেও বোর্নমাউথের রক্ষণ ভাঙতে পারছিল না তারা।অবশেষে ৮৮ মিনিটে জ্যাক রামসে গোল করে নিউক্যাসলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২-২ গোলে ড্র হয় ম্যাচ। ফলে তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল দুই দলকে।



