Bengal Liberty
সাইবার ক্রাইমে ব্যবহারের জন্য(Jadavpur)ভুয়ো ঠিকানায় তৈরি করা হয়েছিল সিম কার্ড বিক্রির POS! সেই POS-এর মাধ্যমে একের পর এক সিম কার্ড পৌঁছে যাচ্ছিল অপরাধীদের হাতে। অবশেষে তদন্তে নেমে যাদবপুর থানার পুলিশ গ্রেফতার করল তিনজনকে।

ভুয়ো ঠিকানায় তৈরি POS(Jadavpur)
জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বা NCRP-তে আসা অভিযোগের ভিত্তিতে সাইবার সেল এবং যাদবপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে ‘মা ভ্যারাইটিজ’ নামে একটি জিও POS-এর নাম। POS Code ৬৬৩১৪৫০১৮। ঠিকানা হিসেবে দেওয়া হয়েছিল ৭/৭১, বাঘাযতীন কলোনি, রিজেন্ট এস্টেট, কলকাতা–৭০০০৯২।
কিন্তু শারীরিক যাচাইয়ে দেখা যায়, ওই ঠিকানায় এমন কোনও দোকান বা প্রতিষ্ঠানই নেই। পুলিশের অনুমান, ভুয়ো ঠিকানা ব্যবহার করেই POS-এর অনুমোদন নেওয়া হয়েছিল।
১৫টি অভিযোগের সঙ্গে যোগ(Jadavpur)
তদন্তে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্তের ১৫টি NCRP অভিযোগের সঙ্গে ওই POS-এর যোগ রয়েছে। ওই POS থেকে ১০টি সিম ইস্যু করা হয়েছিল বলে জানা গিয়েছে।৪ সেপ্টেম্বর যাদবপুর থানায় মামলা রুজু হয়। এরপর গ্রেফতার করা হয় ৪৫ বছরের পিন্টু ঘোষ, ২২ বছরের রাজীব পাসোয়ান এবং ২৮ বছরের বাবুসোনা হালদারকে।
আরও খবর
চক্রের খোঁজে তদন্ত(Jadavpur)
অভিযোগ, পিন্টু ঘোষ রাহুল আগরওয়াল-এর নামে POS অনুমোদনের নথিতে স্বাক্ষর করেছিলেন। রাজীব পাসোয়ান বাবুসোনা হালদারের কাছ থেকে সিম নিয়ে ‘ছোটু’ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করতেন বলে অভিযোগ।
চক্রের বাকি সদস্যদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।



