Weather Alert
Weather Alert

Weather Alert : কালো মেঘে ঢেকেছে আকাশ, জারি কমলা সতর্কতা

Bengal Liberty, ১১ জুন :

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলার আকাশে বর্ষার আগমনী বার্তা স্পষ্ট (Weather Alert)। গত কয়েকদিন ধরেই কালো মেঘে ঢেকেছে আকাশ, আর তার সঙ্গেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের অনুপ্রবেশ এবং উত্তর-পশ্চিম বিহারের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের আবহাওয়া ক্রমশ আরও অস্থির হয়ে উঠেছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্যও অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Weather Alert
Weather Alert

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব ক্রমশ জোরদার হচ্ছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Finance Minister: ঋণের বোঝায় জর্জরিত বাংলা: অর্থমন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury