Abhishek Banerjee
'চোরবাগান ঘটনার১২ দিন পার! বড় মাথারা কেন অধরা?’ বিস্ফোরক অভিষেক

চোরবাগান ঘটনার১২ দিন পার! বড় মাথারা কেন অধরা?’ বিস্ফোরক অভিষেক

Bengal Liberty : : চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনা দেখতে দেখতে ১২ দিন পেরিয়ে গেল। সাত বছরের এক নিষ্পাপ শিশু সহ ১৯ জনের মৃত্যু হয়েছে। অথচ এত বড় মর্মান্তিক বিপর্যয়ের পরেও তদন্তের স্বচ্ছতা এবং আয়োজকদের জবাবদিহি নিয়ে বড়সড় প্রশ্ন রয়ে গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এখনও উদ্বিগ্ন পরিস্থিতি রাজ্যের অন্দরে। পুজোমণ্ডপে ১৯ জনের মর্মান্তিক মৃত্যু সকলের পুজোর আনন্দ নিমেষেই মাটি করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি দুইজনকে গ্রেফতারও করা হয়েছে। তবুও প্রশাসনের তদন্ত নিয়ে একের পর এক অভিযোগ করে চলেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে চোরবাগানের পুজোমণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনার রাজ্যের শাসকদল ও পুলিশ প্রশাসনের তদন্ত প্রক্রিয়াকে কাঠগড়ায় তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ওই মণ্ডপের সঙ্গে বিজেপি নেতাদের যোগ এবং তাঁদের জিজ্ঞাসাবাদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ডায়মন্ড হারবার সাংসদের

আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে বিজেপি বিধায়ক বিজয় ওঝা, প্রধান উপদেষ্টা হিসেবে বিজেপির জেলা সভাপতি তমাঘ্ন ঘোষ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দেবদীপ অধিকারীর নাম উঠে এসেছে। তাঁদের ভূমিকা নিয়ে তদন্ত কতদূর এগিয়েছে? কেন এখনও তাঁদের গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি? আজ বৃহস্পতিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি বিজেপি সরকারের ভূমিকা নিয়ে এই প্রশ্নই তুলেছেন তিনি।
বিজেপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ থাকলেই কি কেউ আইনের ঊর্ধ্বে চলে যান? রাজনৈতিক প্রভাব কি তদন্তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? স্বাভাবিকভাবে উঠছে এই প্রশ্ন। সিটের এর কাছে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রভাবমুক্ত তদন্তের দাবি জানিয়েছেন।

শুধু তাই নয় তদন্তে যে তিনজনের নাম উঠে এসেছে তাঁদের ভূমিকা তদন্ত করে অবিলম্বে গ্রেফতার সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের কোনও অভিযোগ থাকলে সেটিও খতিয়ে দেখতেহবে। দাবি ডায়মন্ড হারবার সাংসদের। এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা না, নিলে আগামী দিনে আইনের কঠিন প্রশ্নের মুখোমুখি পরতে হবে রাজ্যের বিজেপি সরকারকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।