Baruipur
Baruipur

Baruipur Incident: বারুইপুর গণপিটুনি কাণ্ড: গ্রেফতার আরও ২, ধৃতের সংখ্যা বেড়ে ৪০

Bengal Liberty: ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে খুনের ঘটনায় তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ইন্দ্রজিৎ মৃত্যুর ঘটনায় মোট সাতজনকে জালে তুলল বারুইপুর থানার পুলিশ। অন্যদিকে, গণপিটুনি ও পরবর্তীকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় সব মিলিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০।

Advertisement
Advertisement

তদন্তের আপডেট (Baruipur Incident)

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে অন্যতম শামিম আলি খান, যে বারুইপুরেরই বাসিন্দা। গত কয়েকদিন ধরে ওই এলাকায় লাগাতার তল্লাশি চালিয়ে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্ট এবং কর্তব্যরত পুলিশের ওপর হামলার অভিযোগে নিয়মিত অভিযান চলছে।

Advertisement
Advertisement

ঘটনার প্রেক্ষাপট (Baruipur Incident)

বারুইপুরে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে পরিচয় দেখে নির্মমভাবে গণপিটুনি দিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রতিবাদে সরব হন এবং পরে তা হিংসাত্মক রূপ নেয়। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর এবং সরকারি সম্পত্তি নষ্টের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল প্রশাসন।

পুলিশের তরফে জানানো হয়েছে, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কে বা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। রাজনৈতিক ও অসামাজিক কার্যকলাপের নিরিখে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ Argentina Vs Switzerland : আলভারেজ ও মার্টিনেজের গোলে শেষ চারে আর্জেন্টিনা, তবুও নৈতিক জয় সুইজারল্যান্ডের!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury