Bengal Liberty : মেট্রো রেলওয়ে কলকাতা, মেট্রো পেনশনভোগীদের সুবিধার্থে ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচার ৫.০’-এর অংশ হিসেবে ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্প’-এর আয়োজন করতে চলেছে। এই ক্যাম্পগুলি মেট্রো রেল ভবনের দ্বিতীয় তলার মিটিং রুমে অনুষ্ঠিত হবে। ক্যাম্পগুলি ৪ নভেম্বর (বুধবার), ৫ নভেম্বর (বৃহস্পতিবার), ৬ নভেম্বর (শুক্রবার), ১৮ নভেম্বর (বুধবার), ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) এবং ২০ নভেম্বর (শুক্রবার) দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পেনশনভোগীদের সহায়তা করার জন্য এই ক্যাম্পগুলিতে মেট্রো রেলের আধিকারিকরা উপস্থিত থাকবেন। যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী এই ক্যাম্পগুলিতে আসতে ইচ্ছুক, তাঁদের অনুরোধ করা হচ্ছে যে, তাঁরা যেন সঙ্গে করে তাঁদের আধার কার্ড, পিপিও, ব্যাঙ্ক পাসবুক/পেনশন অ্যাকাউন্টের বিবরণ এবং আধার ও ব্যাঙ্কের সঙ্গে যুক্ত মোবাইল ফোনটি নিয়ে আসেন। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ হল ৩০ নভেম্বর।

মেট্রো রেলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট শিবিরের আয়োজন
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

