Jhargram Incident: আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ! জ্বলল রাস্তা, অভিযুক্তের শাস্তির দাবিতে অবরোধ

Bengal Liberty:

ঝাড়গ্রামে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, এক টোটোচালক ওই কিশোরীকে ধর্ষণ করেছে(Jhargram Incident)। ঘটনার পর থেকেই অভিযুক্ত টোটোচালক পলাতক। বিষয়টি পরিবারের সদস্যদের জানার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Advertisement
Advertisement

অভিযুক্তের গ্রেফতারির দাবি (Jhargram Incident)

 

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার না করায় তাঁরা ক্ষুব্ধ। রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় বলেও খবর। একইসঙ্গে অভিযুক্ত টোটোচালকের দোকানে ভাঙচুর এবং তাঁর বাড়িতে হামলার অভিযোগও উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁর গ্রেফতারির খবর সামনে আসেনি।

বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁদের একাংশের দাবি, অভিযুক্তের ফাঁসি অথবা এনকাউন্টার করা হোক। এই দাবিকে কেন্দ্র করেই উত্তেজনা আরও বাড়ে এলাকায়।

Molestation Case
Molestation Case

প্রশাসনের ভূমিকায় প্রশ্নও (Jhargram Incident)

 

ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তার বিষয়টি। বিশেষ করে রাজ্যজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা দেওয়া হলেও কেন জেলার প্রত্যন্ত এলাকায় এই ধরনের অভিযোগ সামনে আসছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় পুলিশি পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে বারবার আলোচনা হয়েছে। তার পরেও নতুন করে ধর্ষণের অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

অন্যদিকে ওই কিশোরীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি নজর অভিযুক্ত টোটোচালককে দ্রুত গ্রেফতার করা এবং তদন্তের অগ্রগতির দিকে। একইসঙ্গে পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেদিকেও নজর রাখছে পুলিশ।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ কথা রাখলেন মুখ্যমন্ত্রী! মৃত মৎস্যজীবীদের পরিজনের হাতে চাকরির নিয়োগপত্র

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury