Bengal Liberty: কড়া নজরদারি, উন্নত প্রযুক্তির ব্যবহার—এর পরেও বাংলাদেশি অনুপ্রবেশে লাগাম টানা যাচ্ছে না। এবার মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের হাতে আটক হলেন ৬ বাংলাদেশি নাগরিক (Lalgoal News)। ভারতে বেআইনিভাবে প্রবেশের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার মধুপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার ৬ বাংলাদেশি (Lalgola News)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা রুবেল শেখ ও আবুল হালিম, রাজশাহীর কবীর শেখ, মিজানুর রহমান ও রিমন আলী এবং মানিকগঞ্জের বাসিন্দা আমিনুল।
একমাস আগে প্রবেশ (Lalgola News)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক মাস আগে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন ওই ৬ জন। তবে কীভাবে তাঁরা সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে এ দেশে ঢুকলেন, কোন পথ ব্যবহার করেছিলেন এবং ভারতে প্রবেশের পর এত দিন কোথায় ছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও খবর

ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের ভারতে প্রবেশের পথ এবং স্থানীয়ভাবে কেউ তাঁদের আশ্রয় বা সাহায্য করেছিল কি না, সেই বিষয়টিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তায় কোনও ফাঁক ছিল কি না, তাও দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারে (Lalgola News)
প্রাথমিক তদন্তের পর ধৃত ৬ জনকে লালগোলা থানা থেকে হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তাঁদের ভারতে প্রবেশের সঠিক কারণ এবং এই এক মাস তাঁরা কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/08/26/it-hub-on-newtown/


