SIR West Bengal
SIR West Bengal

SIR in Bengal: খসড়া ভোটার তালিকা প্রকাশ: পরবর্তী পদক্ষেপ এবং অভিযোগ পর্ব শুরু, ‘ঘাসফুল’-এর মাথা ব্যাথা? 

Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: নির্বাচন কমিশন (Election Commission) মঙ্গলবার বিশেষ নিবিড় সংশোধনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এই খসড়া তালিকায় সাত কোটিরও বেশি ভোটারের নাম অন্তর্ভুক্ত (SIR in Bengal) হয়েছে।

আজ, বুধবার থেকে কমিশনের পরবর্তী গুরুত্বপূর্ণ পর্ব শুরু হচ্ছে: নোটিস জারি এবং শুনানি।

Election Commission (SIR in Bengal)
Election Commission (SIR in Bengal)

শুনানি: (SIR in Bengal)

নির্বাচন কমিশন জানিয়েছে, ‘নো-ম্যাপিং’ (No-mapping) এবং ‘সন্দেহজনক ভোটার’ (Suspicious Voters) হিসেবে চিহ্নিতদের ডেকে শুনানি করা হবে।

অভিযোগ ও প্রতিকার: এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম না ওঠার অভিযোগ উঠেছে অনেকের। এই সমস্ত ব্যক্তিরা আজ থেকে প্রথমে জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং পরে মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

নতুন নাম নথিভুক্তিকরণ ও সংশোধন: একই সঙ্গে, আজ থেকেই ভোটার তালিকায় নতুন নাম তোলার আবেদন এবং সংশোধনের কাজও শুরু করা যাবে।

খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের এই সংক্রান্ত পদক্ষেপ এবং ৫৮ লক্ষের বেশি নাম বাদ পডার ফলে ২৬-এর নির্বাচনে ঠিক কতটা বিপাকে পড়বে শাসকদল? নজর থাকবে সকলের।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=hYOntV-HY64[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury