SIR Supreme Court
SIR Supreme Court

SIR Case Supreme Court: SIR ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে মমতা! বারবার মামলা তুলে ‘প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা’, রাজ্যকে কড়া বার্তা শীর্ষ আদালতের

Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সজোরে থাপ্পড় খেল রাজ্য সরকার। আদালত সরাসরি জানিয়ে দিল, বারবার একই বিষয় নিয়ে আদালতে এসে পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থানকে ঘিরে সুপ্রিম কোর্টে শোনা গেল ভর্ৎসনার সুরও (SIR Case Supreme Court)।

বারবার আদালতে রাজ্য (SIR Case Supreme Court)

SIR Case Supreme Court
SIR Case Supreme Court

আজ, শুক্রবার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিচারকদের জন্য একটি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে এবং কোন নথি গ্রহণযোগ্য হবে আর কোনটি নয়, সেই নির্দেশও দিচ্ছে। এমনকি এসডিওদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার কথাও বলা হচ্ছে বলে দাবি করেন তিনি।

কিন্তু বিষয়টি শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, প্রতিদিন এভাবে আদালতে আসলে তো আমাদের পক্ষে মুশকিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত কার্যত কড়া ভাষায় বলেন, “পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না। বিষয়টির ইতি টানতে হবে। বিচারকদের কাজ করতে দিন।”

রাজ্যের যুক্তি দুর্বল (SIR Case Supreme Court)!

শুনানির সময় বেঞ্চের সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী পাল্টা প্রশ্ন তোলেন—নথি যাচাই ও নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের প্রশিক্ষণ যদি নির্বাচন কমিশন না দেয়, তাহলে দেবে কে? আদালতের মতে, আগের নির্দেশ অত্যন্ত স্পষ্ট এবং বিচারকেরা জানেন তাঁদের কী করতে হবে।

আরও পড়ুন (SIR Case Supreme Court)-

HC Seeks 200 Judges for SIR: নির্বাচনী স্বচ্ছতায় নজিরবিহীন পদক্ষেপ, ঝাড়খণ্ড-ওড়িশা থেকে ২০০ বিচারক চাইল কলকাতা হাইকোর্ট

ভোটার তালিকা সংশোধন ঘিরে ফের বিতর্ক, (TMC Slams EC on SIR) কমিশনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি আদালত নির্দেশ দিয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করতে হবে এবং প্রয়োজনে ভিনরাজ্য থেকেও বিচারক নিয়োগ করা যেতে পারে। পাশাপাশি গতকাল, ২৮ ফেব্রুয়ারি এসআইআর তালিকা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে আবার নতুন করে রাজ্যের আবেদন আদালতে তোলা হলেও শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপের সম্ভাবনা কার্যত নাকচ করে দেয়। পর্যবেক্ষকদের মতে, এসআইআর ইস্যুতে বারবার আইনি পদক্ষেপ নিয়ে রাজ্য সরকার নিজেই চাপের মুখে পড়ল।

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury