TMC Slams EC on SIR
Bengal Liberty Desk, ২৪ ফেব্রুয়ারি, কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের ময়দানে তৃণমূল-কংগ্রেস। শাসক দল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেছে, পুরো প্রক্রিয়াটি “অভূতপূর্ব বিশৃঙ্খলায়” পরিণত হয়েছে এবং এর জন্য সরাসরি দায়ী নির্বাচন কমিশন। একই সঙ্গে তারা দাবি করেছে, এই পরিস্থিতির পেছনে কেন্দ্রীয় রাজনৈতিক প্রভাবও কাজ করছে, তার পাশাপাশি শাসক দলের অভিযোগ বিজেপির নির্দেশে প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে (TMC Slams EC on SIR)।
পোস্টের বৃত্তান্ত (TMC Slams EC on SIR)
শাসক দলের পোস্টে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় যে সংখ্যক যৌক্তিক অসঙ্গতির মামলা সামনে এসেছে তা নজিরবিহীন। তৃণমূলের দাবি অনুযায়ী, মোট প্রায় ১.৩৬ কোটি মামলার মধ্যে এখনও প্রায় ৫০ লক্ষ মামলা নিষ্পত্তিহীন রয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় ২৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে এই মামলাগুলি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রতি কর্মকর্তা যদি গড়ে ২৫০টি মামলা নিষ্পত্তিও করেন, তবুও বকেয়া মামলাগুলি শেষ করতে প্রায় ৮০ দিন সময় লাগবে। ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের নির্ধারিত সময়সীমা বাস্তবসম্মত নয় (TMC Slams EC on SIR)।
তৃণমূলের অভিযোগ (TMC Slams EC on SIR)
তৃণমূলের অভিযোগ, এই বিপুল সংখ্যক আপত্তি ও বাদ পড়ার ঘটনা ঘটেছে মূলত ছোটখাটো বানান ভুল, পদবি পরিবর্তন, ঠিকানা বদল, এই ধরনের সাধারণ কারণে। দলের বক্তব্য, কৃত্তিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের জন্য বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারকে বিপন্ন করতে পারে (TMC Slams EC on SIR)।
এই পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপের প্রসঙ্গও তুলে ধরেছে শাসক দল। তাদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সেই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টকে প্রয়োজনে অন্যান্য রাজ্যের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সহায়তা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে ওড়িশা হাই কোর্ট এবং ঝাড়খন্ড হাই কোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাহায্য নেওয়া যেতে পারে (TMC Slams EC on SIR)।
পোস্টে তৃণমূল আরও দাবি, ভোটার তালিকায় নাম থাকা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রশাসনিক অদক্ষতা, পক্ষপাত বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের কারণে সেই অধিকার খর্ব হওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত স্বচ্ছ সমাধানের দাবি জানিয়েছে তৃণমূল (TMC Slams EC on SIR)।
আরও পড়ুন (TMC Slams EC on SIR)-
বাংলার ভোটার তালিকায় নজরদারিতে এবার ভিনরাজ্যের বিচারক (SC Order on WB SIR), সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ!
ভোটার তালিকায় অস্বচ্ছতা রুখতে বড় পদক্ষেপ! (250 Judicial Officers in SIR) বঙ্গে ২৫০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগের সিদ্ধান্ত হাই কোর্টের
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে সময়মতো ও স্বচ্ছভাবে শেষ করতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষ আদালত। অন্য রাজ্যের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অন্তর্ভুক্তি থেকে শুরু করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের অনুমতি, এই সব সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে যে ভোটারদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতেই আদালত সক্রিয় ভূমিকা নিয়েছে। এখন দেখার, এই নির্দেশের ফলে বাংলার ভোটার তালিকা সংশোধনের কাজ কত দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয় (TMC Slams EC on SIR)।
