Bloodline VS 946
Bloodline VS 946

সারভাইভার সিরিজের আগে WWE RAW-তে বড় চমক! টিম USA-তে যোগ দিলেন CM Punk, Bloodline বনাম 946-এর WarGames ম্যাচও নিশ্চিত!

Bengal Liberty : সারভাইভার সিরিজ: ওয়ারগেমসের আগে WWE RAW-তে একের পর এক বড় চমক। আগামী ২৮ নভেম্বরের মেগা ইভেন্টকে কেন্দ্র করে সোমবারের RAW-তে তৈরি হল একাধিক নতুন সমীকরণ। একদিকে টিম USA বনাম টিম Mexico-র ঐতিহ্যবাহী সারভাইভার সিরিজ ম্যাচে নতুন সদস্য যোগ হল, অন্যদিকে বহু প্রতীক্ষিত Bloodline বনাম 946-এর WarGames ম্যাচও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেল।

শোয়ের অন্যতম আকর্ষণ ছিল টিম USA ও টিম Mexico-র অধিনায়ক Cody Rhodes এবং Rey Mysterio-র মুখোমুখি হওয়া। দুই তারকাই নিজেদের দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছেন। রিংয়ে উপস্থিত হয়ে Cody ও Rey নিজেদের দলের সদস্য বাছাই নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় হাজির হন Dominik Mysterio। প্রথমে বাবার দল Team Mexico-তে যোগ দিতে চাইলেও Rey তাঁকে প্রত্যাখ্যান করেন। এরপর Team USA-তে জায়গা পাওয়ার চেষ্টা করলেও Cody তাঁকে ফিরিয়ে দেন।

WWE Survivor Series
WWE Survivor Series

এরপরই রিংয়ে প্রবেশ করেন CM Punk। Cody-র দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। Cody-ও তাঁকে স্বাগত জানান। এরপর Cody, Punk ও Rey একসঙ্গে Dominik Mysterio এবং JD McDonagh-কে রিং থেকে ছিটকে দেন। ফলে Team USA-র শক্তি আরও বাড়ল।

অন্যদিকে, পরবর্তীতে Rey Mysterio-র সঙ্গে ব্যাকস্টেজে দেখা যায় Penta-কে। Team Mexico-তে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানান Rey। মেক্সিকোর হয়ে লড়াই করার প্রস্তাবে রাজি হয়ে যান Penta। ফলে আপাতত Team USA-তে Cody Rhodes, CM Punk ও Je’Von Evans এবং Team Mexico-তে Rey Mysterio ও Penta-র নাম নিশ্চিত হয়েছে। দুই দলের বাকি সদস্যদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

RAW-র শেষ পর্বে মুখোমুখি হন Roman Reigns ও Royce Keys। 946-এর নেতৃত্বে থাকা Royce Keys সরাসরি Roman Reigns-কে চ্যালেঞ্জ জানান। কিন্তু Roman একা রিংয়ে আসেননি। অন্যদিকে Royce-এর সঙ্গে হাজির হয় 946-এর বাকি সদস্যরাও।

ঠিক সেই সময় বড় চমক দেন Roman Reigns। পর্দায় দেখা যায়, The Usos ও Solo Sikoa 946-এর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করেন Jacob Fatu। এরপর The Bloodline-এর বাকি সদস্যরা রিংয়ে প্রবেশ করতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে ভয়ংকর সংঘর্ষ। Jacob Fatu-র আক্রমণে Carmelo Hayes-কে টেবিলের উপর আছড়ে ফেলা হয়। শেষ পর্যন্ত রিংয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে The Bloodline। সব মিলিয়ে,সারভাইভার সিরিজের আগে এই RAW পর্বে WWE দর্শকদের জন্য একাধিক বড় চমক তুলে ধরেছে।

Cody Rhodes ও CM Punk-এর নেতৃত্বে Team USA কতটা শক্তিশালী হয়ে ওঠে, অন্যদিকে Rey Mysterio ও Penta-র Team Mexico-তে আর কারা যোগ দেন, সেটাই এখন দেখার। তবে Roman Reigns-এর Bloodline এবং Royce Keys-এর 946-এর সংঘর্ষ যে Survivor Series-এর অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।