Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee : প্রশ্ন ফাঁস কাণ্ডে নিজের দায় এড়িয়ে কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের!

Bengal Liberty : প্রশ্নপত্র ফাঁস রুখতে সংসদে কড়া বিল এনেছে কেন্দ্র সরকার (Abhishek Banerjee)। সেই বিলকে সমর্থন জানিয়েও মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রশ্নফাঁস এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মে পরিণত হয়েছে। তাঁর কথায়, “নিজেরা আগুন লাগিয়ে নিজেরাই নেভাচ্ছে।” সরকার শুধু নতুন ব্যবস্থার ঘোষণা করছে, কিন্তু পরীক্ষার্থীরা বারবার একই ধরনের দুর্নীতির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে অভিষেকের এই মন্তব্য ঘিরে পাল্টা রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের আমলেও পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছিল। রাজনৈতিক মহলের দাবি, নিজেদের জমানার প্রশফাঁস কান্ড বোধহয় ভুলে গিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)!

Advertisement
Advertisement

‘শিরোনামে নয়, ফলাফলে বিচার হয় সরকার’, বলেন অভিষেক (Abhishek Banerjee)

মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতি বছর সরকার নতুন ব্যবস্থার প্রতিশ্রুতি দেয়। প্রতি বছর ছাত্রছাত্রীরা একই পুরনো কেলেঙ্কারির মুখোমুখি হয়। পরীক্ষার নাম বদলায়, ভুক্তভোগীদের নাম বদলায়, অভিযুক্তদের নাম বদলায়, কিন্তু আশ্চর্যের বিষয়, অপরাধ আর সরকার কখনও বদলায় না।” তিনি আরও বলেন, রি-নিট (ReNEET) পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনার বিমান ব্যবহার করা হয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীরা এসব চায় না, তারা শুধু চায় একটি স্বচ্ছ ও ন্যায্য পরীক্ষা ব্যবস্থা। ডায়মন্ড হারবারের সাংসদ প্রশ্ন তুললেন, “ছাত্রদের কথা না শুনে পেলেট গানের গুলি চালানো হল কেন? সরকার কেন প্রশ্নফাঁস রুখতে পারে না।” তাঁর কথায়, “ছাত্ররা প্রতিযোগিতাকে ভয় পায় না, তারা ভয় পায় দুর্নীতিকে। তারা মেধাকে ভয় পায় না, তারা ভয় পায় কারসাজিকে। তারা পরীক্ষাকে ভয় পায় না, তারা ভয় পায় গোটা ব্যবস্থাকে। আর যখন তরুণরা এই ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, তখন গণতন্ত্রও দুর্বল হয়ে পড়ে। তাই ছাত্ররা সহানুভূতি নয়, নিশ্চয়তা চাইছে।”

Advertisement
Advertisement

সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে প্রশ্ন ফাঁস নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গ কি একই ঘটনার মুখোমুখি হয়নি? তৃণমূলের আমলে রাজ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগ নতুন কিছু নয়, বরং তা বারবার সামনে এসেছে। পরীক্ষা চলাকালীন বা শেষ হওয়ার আগেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার ঘটনা একাধিকবার বিতর্কের সৃষ্টি করেছে। ফলে কেন্দ্রকে কাঠগড়ায় তোলার আগে নিজের দলের অতীত ভূমিকা নিয়ে ভেবে দেখে দরকার বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/28/assam-flood-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury