Pakistani national detained
Pakistani national detained

Bangladeshi Arrested : মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ! ধৃত ৮ বাংলাদেশি

Bengal Liberty : আবারও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ (Bangladeshi Arrested)। এবার কর্ণাটকের মঙ্গলুরু শহর থেকে আটক করা হল ৮ বাংলাদেশি নাগরিককে। নির্মীয়মাণ একটি বহুতলে কাজ করার সময় তাঁদের গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদের রানীনগর এলাকা দিয়ে তাঁরা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ধৃতদের কাছ থেকে পশ্চিমবঙ্গের ঠিকানা দেওয়া একাধিক ভুয়ো আধার কার্ডের রঙিন ফোটোকপি উদ্ধার হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য (Bangladeshi Arrested)।

Bangladeshi Arrested
Bangladeshi Arrested

নির্মাণ সাইটে পুলিশের হানা (Bangladeshi Arrested)

মঙ্গলুরু শহরের পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গত ১০ জুলাই সুরথকল থানার মুক্কা এলাকার একটি নির্মীয়মাণ বহুতলে অভিযান চালানো হয়। সেখানে কর্মরত ৫৪ জন নির্মাণ শ্রমিকের নথিপত্র খতিয়ে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ৮ জন শ্রমিকের কথাবার্তা ও নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁদের আটক করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়, ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং তাঁদের কাছে ভারতে থাকার কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা নেই।

Advertisement
Advertisement

মুর্শিদাবাদে এজেন্টের যোগ? (Bangladeshi Arrested)

তদন্তকারী পুলিশ কর্তাদের দাবি, প্রায় ৩ মাস আগে এই দলটি মুর্শিদাবাদের রানীনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। এরপর মুর্শিদাবাদের এক এজেন্টের মাধ্যমে তাঁদের হাতে স্থানীয় ঠিকানা সংবলিত কিছু আধার কার্ডের রঙিন ফোটোকপি তুলে দেওয়া হয়। সেই নথিগুলিতে ধৃতদের নিজস্ব ছবিও লাগানো ছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান, ওই ভুয়ো পরিচয়পত্রের সাহায্যেই গত ২ মাস ধরে তাঁরা সুরথকলের নির্মাণ সাইটে কাজ করছিলেন। এখন প্রশ্ন উঠছে, শুধুই কি স্থানীয় দালালচক্র, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর আন্তঃরাজ্য জাল নথি ও অনুপ্রবেশ চক্র? কর্ণাটক পুলিশ ইতিমধ্যেই মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং ভুয়ো আধার তৈরির নেপথ্যে কোনও সংগঠিত চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে সীমান্ত নিরাপত্তা ও নথি জালিয়াতি নিয়ে একাধিক প্রশ্ন।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/11/cm-suvendu-adhikari-80/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury