Hospital Food Tender
Hospital Food Tender

Hospital Food Tender : হাসপাতালের খাবার সংক্রান্ত টেন্ডার: স্থগিতাদেশ খারিজ হাইকোর্টে, কাটল আইনি জট

Bengal Liberty : পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের খাবার বাবদ বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Hospital Food Tender)। সরকারি হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহ নিয়ে গত ২৩ জুলাই বিজ্ঞপ্তি জারি হয়। তার ভিত্তিতে প্রকাশিত দরপত্রের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। টেন্ডার প্রক্রিয়া নিয়ে আপত্তির জেরে সিঙ্গল বেঞ্চ যে স্থগিতাদেশ জারি করেছিল, মঙ্গলবার তা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চের এই নির্দেশে রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে তৈরি হওয়া আইনি জটিলতা আপাতত কাটল। রাজ্য সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সুগম হল (Hospital Food Tender)।

Advertisement
Advertisement

টেন্ডার প্রক্রিয়া নিয়েই আদালতে আপত্তি ছিল (Hospital Food Tender)

সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবার সরবরাহের নতুন টেন্ডারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে ‘রূপা এন্টারপ্রাইজেস’ নামে একটি সংস্থা। আবেদনকারী সংস্থার দাবি, গত ১০ এপ্রিল হাই কোর্ট নির্দেশ দিয়েছিল রোগীদের খাবারের মূল্য নির্ধারণের জন্য একটি ব্রড-বেসড কমিটি গঠন করতে হবে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী খাবারের নতুন মূল্য তালিকা তৈরি করে তবেই টেন্ডার প্রকাশ করার কথা ছিল। সংস্থার অভিযোগ, আদালতে ওই কমিটির রিপোর্ট জমা দেওয়ার আগেই রাজ্য সরকার নতুন টেন্ডার জারি করে। এই অভিযোগের ভিত্তিতেই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ টেন্ডারের উপর স্থগিতাদেশ জারি করেছিল। এবার সেই স্থগিতাদেশই খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

Advertisement
Advertisement

উল্লেখ্য, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের সকাল, দুপুর ও রাতের খাবারের জন্য ২০১৭ সাল থেকে রোগী-পিছু দৈনিক বরাদ্দ ছিল ৫৬ টাকা ৬৪ পয়সা। দীর্ঘদিন ধরেই এই বরাদ্দে খাবারের মান নিয়ে অভিযোগ উঠছিল। সেই পরিস্থিতিতে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে রোগী-পিছু খাবারের বরাদ্দ ১১০ টাকা করার ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১ আগস্ট থেকে নতুন বরাদ্দ কার্যকর হবে। তবে টেন্ডার সংক্রান্ত আইনি জটিলতার কারণেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/04/abhisekh-banerjee-24/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury