Samirul Islam
Samirul Islam

Samirul Islam: বাংলাদেশে পাঠানো ভারতীয়দের পাশে সামিরুল, কেন্দ্রকে নিশানা

Bengal Liberty: বাংলাদেশে ভুলবশত পাঠিয়ে দেওয়া হয়েছে—এমন দাবিদার ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) তিনি জানান, সম্প্রতি বাংলাদেশে এক বছরেরও বেশি সময় দুর্ভোগ কাটানোর পর দেশে ফিরে আসা সুইটি বিবি, তাঁর নাবালক সন্তান এবং সুনালি খাতুনের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন (Samirul Islam)। পাশাপাশি তিনি সুনালির নাবালক ছেলের সঙ্গেও দেখা করেন, যে অতীতেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিল।

Samirul Islam
Samirul Islam

প্রশাসনিক ভুলে হয়রানি, সুরক্ষার দাবি তৃণমূল নেতার (Samirul Islam)

সামিরুলের দাবি, প্রকৃত ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও শুধুমাত্র ‘বাংলাদেশি’ সন্দেহে তাঁদের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই পরিবারগুলির পাশে দাঁড়ানো হয় এবং ভবিষ্যতে কোনো প্রকৃত ভারতীয় নাগরিককে যেন প্রশাসনিক ভুলের কারণে এমন চরম দুর্ভোগের মুখে পড়তে না হয়।

Advertisement
Advertisement

একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে নির্দোষ ভারতীয় নাগরিকদের এভাবে হয়রানির শিকার হতে হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর কথায়, “ভারত আমাদের সকলের মাতৃভূমি; তাই জাতি, ধর্ম বা পরিচয় নির্বিশেষে প্রত্যেক প্রকৃত নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের পরম দায়িত্ব।”

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/07/15/suvendu-adhikari-in-janatar-darbar/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury