vice president election
vice president election

নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ (vice president election)

Bengal Liberty: দুই কক্ষের সংসদদের ভোটাভুটিতে জয়ী এনডিএ জোটের পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। দেশের ১৫তম নির্বাচিত উপরাষ্ট্রপতি তিনি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী বি সুদর্শন রেড্ডির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ৪৩২ ভোটে পরাজিত করেছেন রাধাকৃষ্ণণ।

vice president election
vice president election

প্রসঙ্গত,কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর, শেষমেষ জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে। তাঁকে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিজেপি। বিজেপির সংসদীয় বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সভাপতিত্বে ১১ সদস্য সংখ্যার সংসদীয় বোর্ড সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করে বিজেপি।নীতিশ কুমারের জেডি(ইউ) এবং এন. চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) সহ জোট শরিকদের আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল বলেই খবর।

দলের অভ্যান্তরে ও বাইরে সকলের পছন্দের পাত্র রাধাকৃষ্ণণ (vice president election)

তামিলনাড়ুর একজন প্রবীণ বিজেপি নেতা রাধাকৃষ্ণণ। সাংগঠনিক দায়িত্ব শক্ত হাতে ধরার পাশাপাশি জোট শরিকদের মধ্যে পছন্দের পাত্র হিসেবে বিবেচত রাধাকৃষ্ণণ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury