TMC Leader Arrested
Anjan Das

Anjan Das : পর্নশ্রী থানার পুরনো মামলায় গ্রেফতার বরো চেয়ারপার্সনের স্বামী অঞ্জন দাস

Bengal Liberty : ২০২০ সালের একটি মামলায় পুনর্তদন্তের ভিত্তিতে গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৪ নম্বর বরোর চেয়ারপার্সন সংহিতা দাসের স্বামী অঞ্জন দাসকে (Anjan Das)। শনিবার পার্নশ্রী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ৭ আগস্ট পার্নশ্রী থানায় দায়ের হওয়া একটি মামলায় অঞ্জন দাস-সহ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রবীন্দ্রনগরের বাসিন্দা সুশান্ত ঘোষ। সেই সময় তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩২৪, ৫০৬ এবং ১১৪ ধারায় মামলা রুজু হয়। তদন্ত শেষে ২০২১ সালে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল পুলিশ (Anjan Das)।

Advertisement
Advertisement

রবিতেই আদালতে তোলা হবে (Anjan Das)

চলতি বছরের ৩১ মে অভিযোগকারীর স্ত্রী বিজয়া ঘোষ পুনরায় অভিযোগ জানিয়ে মামলাটির পুনর্তদন্তের আবেদন করেন। আদালতের নির্দেশে পার্নশ্রী থানার এসআই কুণাল বরাইক নতুন করে তদন্ত শুরু করেন। তদন্তের স্বার্থে চিকিৎসা সংক্রান্ত নথি সংগ্রহ করার পাশাপাশি অভিযোগকারী সুশান্ত ঘোষ ও তাঁর স্ত্রীর জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়। পুলিশের দাবি, পুনর্তদন্তে উঠে আসা তথ্য ও জবানবন্দির ভিত্তিতে মামলায় খুনের চেষ্টা (IPC ৩০৭) এবং শ্লীলতাহানির (IPC ৩৫৪) ধারাও যুক্ত করা হয়েছে। এর পরেই শুক্রবার গভীর রাতে প্রধান অভিযুক্ত অঞ্জন দাসকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। মামলার বাকি অভিযুক্তদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/11/bjp-rajya-sabha-nominations/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury