Bengal Liberty : দেশজুড়ে নিট পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে তীব্র বিতর্ক চলছে (CM Suvendu Adhikari)। এই পরিস্থিতিতেই কৃতী পড়ুয়াদের সম্মান জানাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রথমবার নিট-উত্তীর্ণ রাজ্যের প্রথম ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীকে নবান্নে সংবর্ধনা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের হাতে তুলে দেবেন ল্যাপটপ। মেধার স্বীকৃতি ও ভবিষ্যতের চিকিৎসকদের উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন (CM Suvendu Adhikari)।

প্রথমবার নবান্নে নিট কৃতীদের সংবর্ধনা (CM Suvendu Adhikari)
রাজ্য সরকারের উদ্যোগে ২৮ জুলাই, মঙ্গলবার বিকেল ৫টায় নবান্ন সভাঘরে আয়োজন করা হয়েছে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, নিট-ইউজিতে রাজ্যের প্রথম ১০০ জন সফল পরীক্ষার্থীকে সম্মান জানানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থেকে তাঁদের হাতে ল্যাপটপ তুলে দেবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষা দফতর ইতিমধ্যেই প্রথম ১০০ জন সফল পরীক্ষার্থীর তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরের কাছে পাঠিয়েছে। প্রশাসনের দাবি, মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করা এবং তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপস্থিত থাকবেন প্রায় ৪০০ অতিথি (CM Suvendu Adhikari)
অনুষ্ঠানে শুধু পড়ুয়ারাই নন, তাঁদের অভিভাবকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ, চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক এবং চিকিৎসকমহলের প্রতিনিধিরা। প্রশাসনের অনুমান, অনুষ্ঠানে প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। সেই অনুযায়ী নবান্ন সভাঘরে প্রস্তুতি শুরু হয়েছে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।
আরও খবর
উল্লেখ্য, চলতি বছরে নিট-ইউজি পরীক্ষা প্রশ্নফাঁস, গ্রেস মার্কস ও দুর্নীতির অভিযোগে দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সেই আবহেই রাজ্যের এই সংবর্ধনা কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন। তাদের বক্তব্য, কঠিন পরিস্থিতির মধ্যেও যাঁরা নিজেদের মেধার জোরে সাফল্য অর্জন করেছেন, তাঁদের সম্মান জানানো এবং ভবিষ্যতের চিকিৎসকদের মানসিকভাবে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/27/cm-suvendu-adhikari-95/


