Jadavpur SFI vs ABVP
Jadavpur SFI vs ABVP

Jadavpur SFI vs ABVP: জিবি মিটিং ঘিরে যাদবপুরে ABVP-বাম সংঘর্ষ! কেপিসিতে ভর্তি একাধিক পড়ুয়া

Bengal Liberty: জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ABVP-র অভিযোগ, ফেটসুর জিবি মিটিংকে কেন্দ্র করে SFI এবং DSO-র সদস্যরা তাঁদের উপর হামলা চালান। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি সংগঠনের। আহতদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ABVP সভাপতি নিখিল রায়কেও কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ABVP।

Jadavpur SFI vs ABVP
Jadavpur SFI vs ABVP

উত্তেজনার সূত্রপাত (Jadavpur SFI vs ABVP)

ঘটনার সূত্রপাত জিবি মিটিংকে কেন্দ্র করে বলে জানা গিয়েছে। ABVP-র দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও নির্বাচিত ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ নির্বাচন নিয়েও সরকারের তরফে কোনও নতুন বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি হয়নি। তাহলে কোন নিয়মে বামপন্থী ছাত্র সংগঠনের তরফে জিবি মিটিং ডাকা হল, সেই প্রশ্ন তুলে আপত্তি জানায় ABVP। সেই আপত্তিকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ।

ABVP-র আরও অভিযোগ, সংঘর্ষের সময় তাঁদের ছাত্রদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়। বিশেষ করে এক বাম ছাত্রনেতার বিরুদ্ধে জাতিগতভাবে অপমানজনক মন্তব্য করার অভিযোগ তুলেছে ABVP। সেই অভিযোগের প্রতিবাদেই যাদবপুর থানার সামনে বিক্ষোভে নামে সংগঠনটি।

Jadavpur SFI vs ABVP
Jadavpur SFI vs ABVP

অভিযোগ অস্বীকার (Jadavpur SFI vs ABVP)

তবে ABVP-র অভিযোগ অস্বীকার করেছে SFI ও DSO। তাদের বক্তব্য, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ইউনিয়নের ওই জিবি মিটিংয়ে তারা উপস্থিতই ছিল না। ফলে সংঘর্ষের সঙ্গে তাদের সরাসরি যোগের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি বাম ছাত্র সংগঠনগুলির।

এদিকে, ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যাদবপুর থানার সামনে ABVP-র বিক্ষোভ শুরু হয়। সংগঠনের রাজ্য নেতৃত্বও সেই বিক্ষোভে যোগ দেন। অন্যদিকে, রাতে হাসপাতালে পৌঁছন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

Advertisement
Advertisement

তদন্তেই ভরসা (Jadavpur SFI vs ABVP)

জিবি মিটিং ঘিরে তৈরি হওয়া এই সংঘর্ষে আসলে কার ভূমিকা ছিল, হামলার সূত্রপাত কীভাবে এবং জাতিগত মন্তব্যের অভিযোগের সত্যতা কতটা—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই তাকিয়ে সব পক্ষ।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/08/20/govinda-divorce/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury