Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee: মঙ্গলবারেও হাজিরা দিলেন না অভিষেক

Bengal Liberty:

গোয়েন্দা বিভাগের হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের হাজিরা এড়াতেই বাড়িতে হাজির হয়েছিলেন সিআইডির আধিকারিকরা। সোমবার সিআইডি কর্তারা তৃতীয় নোটিশ দিয়েছে, যেখানে তাঁকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল (Abhishek Banerjee)। এর আগেও ২ বার সিআইডির তলব উপেক্ষা করেছিল অভিষেক। সিআইডি দফতরের হাজিরা এড়িয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। স্বাক্ষর জালিয়াতির মামলায় একাধিকবার সিআইডির হাজিরা উপেক্ষা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Abhishek Banerjee
Abhishek Banerjee

ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত অভিষেক (Abhishek Banerjee)

হাজিরার জন্য সময় চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু ডায়মন্ড হারবারের এই সাংসদকে আরও সময় দেওয়ার মতো তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বলে দাবি তদন্তকারী সংস্থাটির। দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচির কথা বলে বিধানসভার স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডির সামনে হাজির না হওয়ার কয়েক ঘণ্টা পরেই এই নোটিশ জারি করা হয়েছিল। গোয়েন্দা বিভাগীয় দফতরে চিঠি পাঠিয়ে জানান, কলকাতা হাইকোর্টে তাঁর একটি মামলা বিচারাধীন এবং এই সপ্তাহে তার শুনানি। বর্তমানে দিল্লিতে আছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

 

আগেও ডায়মন্ড হারবারের সাংসদ সোনারপুরে হামলার ঘটনায় উল্লেখ করে ১ জুন সিআইডি-র সামনে হাজিরা এড়িয়ে যান। এরপরে, গত সোমবার সিআইডি কর্মকর্তারা অভিষেকের বাড়িতে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ নিয়ে আবারও যান। কিন্তু অভিষেক সিআইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেননি। তার প্রতিনিধি নোটিশটি গ্রহণ করেন। গোয়েন্দা বিভাগের দাবি, অভিষেক ইচ্ছাকৃতভাবে হাজিরা এড়িয়ে যাচ্ছে।

সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক। ঠিক তখন, সোমবারের হাজিরা এড়াতেই বিকেলে কালীঘাটের বাড়ির সামনে হাজির হন সিআইডির আধিকারিকরা। ধরান তৃতীয় হাজিরার নোটিশ। কিন্তু এবার আর সময় নয়, কালকেই, অর্থাৎ মঙ্গলবার হাজিরা দিতে হবে তাঁকে। অনেকের মনে প্রশ্ন, তৃতীয়বার হাজিরা এড়ালে কি গ্রেফতার বা আটক হতে পারেন অভিষেক! কেন তিনি বার বার হাজিরা এড়াচ্ছেন, উত্তর সময় দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর বাড়ির কোনও সদস্যের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে কোনও যোগাযোগ হয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন: পুরীর আবেগে সম্মান, দিঘায় মিটল ‘ধাম’ বিতর্ক!

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury