Aditi Munchi
Aditi Munchi

Aditi Munshi: প্রাক্তনের চুরি সামনে আনতে হাজির বর্তমান

Bengal Liberty:

বিলি না করে গোডাউনে মজুত সরকারি ত্রাণ (Aditi Munshi)। রাজারহাট – গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির গোডাউন অফিস থেকে উদ্ধার হল একাধিক ত্রাণ সামগ্রী সহ ধারালো অস্ত্র। বাগুইহাটি বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আচমকা হানা দেয় অদিতির অফিসে। মজুত করে রাখা ছিল ধারালো একাধিক ধারালো অস্ত্র, হাঁসুলী, মদের গ্লাস, সাদা থান। আচমকা হানা দিয়ে ত্রাণ উদ্ধার করলেন বিধায়ক তরুণজ্যোতি। চুরির মুলমাথা মূলমাথা দেবরাজ।

Aditi Munshi
Aditi Munshi

বিধায়ক তরুণজ্যোতির বক্তব্য

বিধায়ক তরুণজ্যোতি জানিয়েছেন, ” আজ বিজেপি ক্ষমতায় না আসলে সাদাথান গুলি বিজেপি কর্মীদের বাড়িতে যেত (Aditi Munshi)। আমাদের বাড়ির মা বোনেদের উপহার দিত। ৪ তারিখ বিজেপি সরকার না আসলে, আমাকে মারার প্লানিং তৈরি করে রেখেছিল, ভাঙ্গর থেকে লোক ঠিক করা ছিল। আমার ভরসা ছিল সাধারণ মানুষের ওপর, তাই জীবনের ভয় করিনি। আমাকে খুন করার সম্পূর্ণ পরিকল্পনা দেবরাজ চক্রবর্তীর করা ছিল। ত্রিপল, জামাকাপড় , কয়েক লক্ষ টাকার জিনিস গোডাউনে মজুত রয়েছে। ”

গতানুগতিক ধারায় বিশ্বাসী তৃণমূল

তৃণমূলের সকল বিধায়ক কাউন্সিলররা একই পন্থায় বিশ্বাসী। দুর্নীতি, তোলাবাজি, ত্রাণ লুট, ক্ষমতার অপব্যবহার করেছে বিগত বছর ধরে। পালাবদলের পর প্রথমে গা ঢাকা পরে হাজতবাস। একাধিক বিধায়কদের কার্যালয় থেকে উদ্ধার হয়েছে সাদা থান, ধারালো অস্ত্র। কার্যালয়ের নেপথ্যে চলত নানা অপরাধমূলক কাজ। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখোশ খুলছে সকল তৃণমূল কর্মীদের। প্রাক্তন বিধায়ক অদিতির কার্যালয়ে হানা দিতেই চক্ষু চরকগাছ সকলের। এবার নজর, কোন বিধায়কের নাম আসে পরবর্তীতে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury