Agnimitra Paul: হলদিয়ায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুরমন্ত্রীর! প্রশাসনিক বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Bengal Liberty:

হলদিয়ায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখতে সোমবার শিল্পশহরে পৌঁছে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। জলমগ্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়ার মহকুমাশাসক সুরভি সিংলা-সহ প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাধারণ মানুষ যাতে দুর্ভোগের মধ্যে না পড়েন এবং বন্যা পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক সাহায্য পৌঁছে যায়, সে বিষয়ে আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

Advertisement
Advertisement

 

জলের তলায় মেদিনীপুর(Agnimitra Paul)

 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। হলদিয়া-সহ নন্দীগ্রাম, চণ্ডীপুর, ময়না, ভগবানপুর ও পটাশপুরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও বাড়িতে জল ঢুকেছে, আবার কোথাও রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কেলেঘাই নদীর জলস্তর দ্রুত বাড়ায় ভগবানপুর ও পটাশপুরে নদীবাঁধের পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। জলের তোড়ে একাধিক বাঁশ ও কাঠের সাঁকো ভেসে যাওয়ায় বেশ কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Agnimitra Paul
Agnimitra Paul

৮০টি ত্রাণ শিবির(Agnimitra Paul)

 

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নামানো হয়েছে। গোটা জেলায় অন্তত ৮০টি ত্রাণশিবির খোলা হয়েছে। এর মধ্যে হলদিয়াতেই প্রায় ৪৭টি ত্রাণশিবির তৈরি করা হয়েছে। ভগবানপুর, কাঁথি ও পটাশপুরেও ত্রাণশিবির চালু করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বিপন্ন মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ ও পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

 

জেলা প্রশাসনের তরফে হলদিয়া এবং পূর্ব মেদিনীপুরের জন্য পৃথক নিয়ন্ত্রণকক্ষও চালু করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

 

তৎপর পুরমন্ত্রী(Agnimitra Paul)

 

মন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশাসনিক বৈঠকে মূলত মানুষের নিরাপত্তা, ত্রাণ, উদ্ধারকাজ, যোগাযোগ ব্যবস্থা এবং জলমগ্ন এলাকায় দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলিই গুরুত্ব পেয়েছে। দুর্যোগের এই পরিস্থিতিতে প্রশাসনকে সর্বক্ষণ সতর্ক থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী। তাঁর সরেজমিন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলায় সরকারের সক্রিয় ভূমিকার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ বকেয়া DA-সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury