Arup BIswas
Arup Biswas

অরূপের খেলা শেষ। ইস্তফা দিলেন মন্ত্রী, (Arup Biswas) শোকজ পুলিশকর্তারা

Bengal Liberty: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে ক্রীড়ামন্ত্রী এবং পুলিশের ওপর বেজায় চোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই আবহে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস?

দায়িত্ব ছাড়তে বলা হল অরূপ বিশ্বাসকে (Arup Biswas)?

নবান্ন ফেরত অরূপের মমতা সাক্ষাতের পর বহু জল্পনা উঠে এসেছিল। তার মাঝেই অরূপ বিশ্বাসের পদত্যাগের সম্ভাবনা আরো জোরালো হয়েছে। তার মাঝেই যুবভারতীর ঘটনায় শোকজ করা হলো রাজ্যে পুলিশের ডিজি রাজীব কুমারকে। ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হল।চার আইপিএস কে নিয়ে সিট গঠন করা হল।সিট রয়েছেন জাভেদ শামীম, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকার ও মুরলিধারকে।

Arup Biswas
Arup Biswas

মেসির অনুষ্ঠানে একাধিক বিশৃঙ্খলার ছবি ফুটে উঠেছে এবং শুধু মেসিকে ঘিরে থাকা নয় ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে,তাকে অন্যান্য ব্যক্তির সঙ্গে মাঠ ঘোরার সময়ই ছবি তোলার জন্য লোক ডেকে নিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। এবার নবান্ন সূত্রে খবর, যে অরূপ বিশ্বাসকে সোমবার ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুইবার সাক্ষাৎ হয় অরূপ বিশ্বাসের। প্রথমবার নবান্নের সাক্ষাৎ হলেও মুখ্যমন্ত্রী কথা বলেননি। মঙ্গলবার চিঠি লিখে পদ থেকে অপসারণের ইচ্ছে প্রকাশ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।

[embedyt] https://www.youtube.com/watch?v=MrdSyjaBgEo[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury