Bengal Liberty: বঙ্গে দুর্গাপুজো দেখতে এসে গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক।
জানা গিয়েছে, অবৈধভাবে কোচবিহারের হলদিবাড়ি ব্লকের ঝাড়সিংহাসন এলাকার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতেই দুই অনুপ্রেবেশকারীকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। দশরথ রায় (২৭) ও কালীদাস রায় (৫০) নামের ওই দুই ব্যক্তি গ্রেফতার হন। ধৃতদের আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, (Bangladeshi Arrested)
ভোরবেলায় তিস্তার পার ধরে মোটরবাইকে চেপে যাচ্ছিল দুই ব্যক্তি।দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল তাঁরা বলেই খবর। মুখ পরিচিত না হওয়ায় গ্রামের কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করে। কিন্তু নিষেধ উপেক্ষা করে বাইক থামায় না তাঁরা। বরং দ্রুত বাইক চালিয়ে ওই স্থান ছাড়ার চেষ্টা চালায় তাঁরা। গ্রামবাসীদের ধাওয়ার মুখে পড়ে দুই আরোহীকে ফেলে রেখেই পালিয়ে যায় বাইক চালক।শেষে ওই দুই ব্যক্তির সঙ্গে কথা বলে গ্রামবাসীরা জানতে পারে যে, দুর্গাপুজো দেখতে ভারতে ঢুকেছিল তাঁরা। তাতেই এত বিপত্তি।


