Baruipur Incident
Baruipur Incident

Baruipur Case : “আগের মুখ্যমন্ত্রী থাকলে শুধু আশাই দিত” বারুইপুর কাণ্ডে বিস্ফোরক তামান্নার মা

Bengal Liberty : বারুইপুরের নাবালিকার নৃশংস পরিণতি নিয়ে মুখ খুললেন তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন (Baruipur Case)। রবিবার বারুইপুরে পুকুর থেকে ক্লাস সিক্সের এক ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। যৌন হেনস্থার পরে তাকে নির্মম ভাবে খুন করার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন তামান্নার মা (Baruipur Case)। তার পাশাপশি তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, “আগের মুখ্যমন্ত্রী থাকলে শুধু আশাই দিত, টাকা দিত, কিন্তু অপরাধীরা গ্রেফতার হত না।” তারপরই তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত পদক্ষেপ প্রসঙ্গে বলেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীরা গ্রেফতার হয়েছে।”

Baruipur Incident
Baruipur Case

তামান্নার মায়ের কাতর আবেদন (Baruipur Case)

ইতিমধ্যেই রাজ্যবাসী দেখেছে আর জি কান্ড, কামদুনি, বসিরহাট কাণ্ড। এবার বারুইপুর। এই ঘটনায় ইতিমধ্যেই জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তার পাশাপশি তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, “শুধু এটুকুই আবেদন জানাব, মুখ্যমন্ত্রী যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, যাতে ভবিষ্যতে কোনো মেয়ের ওপর এই ধরনের অত্যাচারের ঘটনা না ঘটে।”

https://bengalliberty.com/2026/07/06/satabdi-roy/

কাউকে রেয়াত দিতে নারাজ শুভেন্দু (Baruipur Case)

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বারুইপুরের ঘটনায় মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে আদালতে দোষীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের সুপারিশ করতে যা যা আইনি পদক্ষেপ প্রয়োজন, সরকার তা করবে।

একই সঙ্গে তিনি বলেন, নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়েরের পর স্থানীয় পুলিশের কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধেও কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিন বারুইপুরের ঘটনার পর গণপিটুনি, রেল অবরোধ এবং পুলিশ ও সিআরপিএফের (CRPF) ওপর হামলার ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই ঘটনাগুলির নেপথ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনও দিকই উপেক্ষা করা হবে না বলেও জানান তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/06/cm-suvendu-adhikari-66/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury