Canning
Canning

Canning: ক্যানিংয়ে বিজেপি নেতাকে বেধড়ক মারধর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Bengal Liberty: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মধুখালী গ্রামে বিজেপির এক শক্তিকেন্দ্র প্রমুখকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল। শুক্রবার রাতে শুভেন্দু সরদার নামে ওই বিজেপি নেতাকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
Advertisement

ঘটনার বিবরণ (Canning)

আহত বিজেপি নেতার অভিযোগ, এলাকায় দলের সংগঠনকে শক্তিশালী করার কাজে যুক্ত থাকার কারণেই তিনি দীর্ঘ দিন ধরে দুষ্কৃতীদের নিশানায় ছিলেন। শুক্রবার রাতে পরিকল্পিতভাবেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বান্টি সরদার, রাজা সর্দার ও দিবাকর সর্দারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও ৪ তারিখের পর বিজেপিতে যোগ দিয়েছেন। মূলত এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের লড়াই থেকেই এই হামলার ঘটনা ঘটেছে।

advertisement
advertisement

তদন্ত ও প্রতিক্রিয়া (Canning)

এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তবে মারধরের অভিযোগ সম্পূর্ণভাবে বিজেপি পক্ষের। অভিযুক্তদের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ Humayun Kabir : মুসলমানদের নিয়ে ‘স্যাটা ভাঙা মার’- এর হুংকার হুমায়ুনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury