Cattle smuggling: গরু চোর সন্দেহে গণপিটুনি, উত্তেজনা জামুরিয়ার শ্রীপুরে

Bengal Liberty: 

আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর এলাকায় গরু চুরির সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই নিয়মিত গরু চুরির ঘটনা ঘটছে। সেই ক্ষোভ থেকেই অভিযুক্তকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

Cattle smuggling

 

পুলিশ সূত্রে খবর, গরু চুরির অভিযোগে প্রথমে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হওয়া ওই দুই অভিযুক্তের এক সঙ্গীকে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে। খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

 

Cattle smugglingগরু চোর সন্দেহে গণপিটুনি

Cattle smuggling
Cattle smuggling

স্থানীয়দের দাবি, শ্রীপুর এলাকায় এর আগেও একটি গরু পাচারচক্রের হদিশ মিলেছিল। সেই কারণেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। যদিও এদিনের ঘটনায় কোনও গরু উদ্ধার হয়নি।

 

Cattle smuggling

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গরু চুরির অভিযোগের সত্যতা, সম্ভাব্য পাচারচক্রের সঙ্গে তাঁদের যোগ এবং ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Cattle smuggling

 

পুলিশ একই সঙ্গে গণপিটুনির ঘটনাটিরও তদন্ত করছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনও অভিযোগ থাকলে পুলিশকে জানানোর আবেদন জানিয়েছে প্রশাসন। বর্তমানে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ আগস্ট – শোকের মাস, শক্তির মাস

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury