Bengal Liberty:
ডুয়ার্সের খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক। প্রায় ২৭২ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরি হওয়ার কথা। প্রস্তাবিত এই রেলপথ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Chicken’s Neck
রেল সূত্রে জানা গিয়েছে, চালসার কাছে খুনিয়া মোড় থেকে জলপাইগুড়ি ও কালিম্পং বন বিভাগের এলাকার মধ্য দিয়ে নতুন রেলপথটি জলঢাকা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বর্ষা শেষ হওয়ার পর রেল ও বন দফতর যৌথভাবে প্রস্তাবিত এলাকায় জমি সমীক্ষার কাজ শুরু করবে।
আরও খবর
Chicken’s Neck ২৭২ কোটি টাকা বরাদ্দ রেল মন্ত্রকের

এই রেলপথ তৈরি হলে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর যাতায়াত এবং প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়া আরও সহজ হতে পারে। দুর্গম হিমালয় এলাকায় পরিবহণ পরিকাঠামো শক্তিশালী করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বলে মনে করছে প্রশাসন।
Chicken’s Neck
২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চিনের মধ্যে সামরিক উত্তেজনার সময় উত্তরবঙ্গ ও সংলগ্ন সীমান্ত এলাকার কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয়েছিল। সেই প্রেক্ষাপটে ‘চিকেনস নেক’ অঞ্চলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।
Chicken’s Neck
এর পাশাপাশি সীমান্ত এলাকায় বিকল্প সড়ক ও ভূগর্ভস্থ রেলপথ তৈরির পরিকল্পনাও রয়েছে। সেবক-রংপো রেল প্রকল্পকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ভারত ও ভুটানের মধ্যে নতুন রেল যোগাযোগ গড়ে তোলার কাজও এগোচ্ছে।
Chicken’s Neck

ভুটানের সঙ্গে রেল যোগাযোগের ক্ষেত্রে বানারহাট-সামৎসে এবং কোকরাঝাড়-গেলেফু রেলপথ তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ভুটানের যোগাযোগ আরও মজবুত হবে।
Chicken’s Neck
সব মিলিয়ে, ডুয়ার্স থেকে জলঢাকা পর্যন্ত প্রস্তাবিত রেলপথকে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ সোনাগাছিতে উদ্ধার নাবালিকা, গ্রেফতার প্রেমিক-সহ ২


