Bengal Liberty : বর্ধমানে ধরা পড়া জৈশ জঙ্গির নিশানায় কি ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)? এসটিএফ সূত্রে এমন দাবি সামনে আসতেই বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কোনও জল্পনায় ইন্ধন না দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়। বিস্তারিত তথ্য এসটিএফ-ই প্রকাশ করবে বলে জানান তিনি। পাশপাশি তিনি আরও জানান, উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায়ও এই স্ক্যানারের মধ্যে ছিল (CM Suvendu Adhikari)।

‘এটি অত্যন্ত স্পর্শকাতর’, জানালেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
শুক্রবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমি এখন কোনও মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবে।” তিনি আরও বলেন, “এটির সঙ্গে আন্তর্জাতিক যোগের বিষয় থাকতে পারে। জাতীয় নিরাপত্তার বিষয়ও জড়িত। তাই তদন্ত শেষ হওয়ার আগে আমার কোনও মন্তব্য করা উচিত নয়। ইলেকট্রনিক ডিভাইসগুলিরও পরীক্ষা করা হবে। একটু অপেক্ষা করুন।” এদিন মুখ্যমন্ত্রী জানান, উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায়ও অভিযুক্তের নজরদারির তালিকায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্য ছিল অভিযুক্তের কাছে! (CM Suvendu Adhikari)
শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের রেনেসাঁ কমপ্লেক্সে অভিযান চালিয়ে জৈশ-ই-মহম্মদের সন্দেহভাজন সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, অভিযানের সময় সে ফ্ল্যাটে ব্যায়াম করছিল। তার সঙ্গে আরও একজন থাকার তথ্য মিলেছে; তবে সে পালিয়ে গেছে। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এসটিএফ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিল অভিযুক্ত। এমনকি নিউ টাউনে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাটের কাছেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে। তদন্তে আরও উঠে এসেছে যে-মুখ্যমন্ত্রী কোন গাড়িতে যাতায়াত করেন, কখন বের হন, তাঁর চালক কে এবং গাড়ি কোথায় পার্ক করা হয়-এমন একাধিক সংবেদনশীল তথ্য অভিযুক্তের কাছে ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/31/cm-suvendu-adhikari-105/


