CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : বিরোধী দলনেতা থাকাকালীন বারবার বাধা, ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু

Bengal Liberty : বিরোধী দলনেতা হিসেবে রাজনৈতিক জীবনের এক কঠিন অধ্যায়ের কথা বিধানসভায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, পূর্বতন সরকারের আমলে শুধু রাজনৈতিকভাবে নয়, প্রশাসনিক ও আইনি স্তরেও তাঁকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে তিনি একদিকে যেমন ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেন, তেমনই তুলে ধরেন বিরোধী নেতা থাকাকালীন নিজের বিরুদ্ধে হওয়া মামলা, আদালতের দ্বারস্থ হওয়ার বাধ্যবাধকতা এবং বিধানসভায় বারবার বাধাপ্রাপ্ত হওয়ার অভিজ্ঞতা (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

‘এই অত্যাচার কোনও শত্রু দেশেও হয় না’, শুভেন্দু (CM Suvendu Adhikari)

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আনেন। তাঁর দাবি, সে সময় বিরোধী কর্মী-সমর্থকদের ওপর যে ধরনের হামলা ও নির্যাতন চলেছিল, তা গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বিরল। শুভেন্দু বলেন, “যে অত্যাচার আপনারা করেছেন ২০২১ সালে, এই অত্যাচার কোনও শত্রু দেশে হয় না।” শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য প্রশাসনিক ও আইনি চাপও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিরোধী দলনেতা থাকাকালীন বিভিন্ন কর্মসূচির অনুমতি পেতেও তাঁকে একাধিকবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

১০২টি মামলা, ১০৪ বার হাইকোর্ট, পাঁচবার বহিষ্কার! (CM Suvendu Adhikari)

বিরোধী নেতা হিসেবে নিজের বিরুদ্ধে হওয়া আইনি পদক্ষেপের দীর্ঘ তালিকাও এদিন বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, “কত মামলা করেছেন আমার নামে ? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনার নামে ক’টা মামলা আছে ?” এরপর নিজের বিরুদ্ধে হওয়া মামলার সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, “আমার নামে টোটাল মামলা হয়েছে ১০২ টি”। পাশাপাশি জানান, “হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে ৩৫।” শুভেন্দুর দাবি, রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি আদায় করতেও তাঁকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। শুধু রাজপথ নয়, বিধানসভার ভেতরেও বিরোধী নেতা হিসেবে তিনি একাধিকবার বাধার মুখে পড়েছিলেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাকে কতবার বের করেছেন হাউস থেকে ? পাঁচবার বের করেছেন । সাড়ে ১১ মাস বাইরে রেখেছেন”।

বিরোধী নেতা থাকাকালীন সেই অভিজ্ঞতার উল্লেখ করে শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, গণতান্ত্রিক বিরোধী রাজনীতিকে দমিয়ে রাখার জন্য তৎকালীন সরকার প্রশাসন, আদালত এবং বিধানসভার বিভিন্ন প্রক্রিয়াকে ব্যবহার করেছিল।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

CM Suvendu Adhikari : শুধু জেল নয়, নিলাম হবে সম্পত্তি! মুখ্যমন্ত্রীর নিশানায় অভিষেক

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury