CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : গ্রেফতারির আগে শুভেন্দুর পায়ে পড়েছিলেন শওকত!

Bengal Liberty : বিজেপি সরকার আসার পর থেকে ছোটো বড় একাধিক তৃণমূল নেতার স্থান হয়েছে গারোদের ওপারে (CM Suvendu Adhikari)। নজরে ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভোট-পরবর্তী হিংসা ও ভাঙড়ে বিস্ফোরণ মামলার তদন্তে তৃণমূল নেতা শওকত মোল্লাকে গ্রেফতার করে NIA। এবার বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গেল শওকতের গ্রেফতারির আগের অনুরোধের বক্তব্য। তিনি বিধানসভায় বলেন, ‘NIA তোলার আগে শওকত মোল্লা মুখ্যমন্ত্রীকে ৪-বার ম্যাসেজ করে বলেছেন, ‘আমায় ক্ষমা করবেন না?” অবশ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা আগেই ঘোষণা করেছিলেন। সে কারণেই তিনি ছোটো বড় কোনও গুণ্ডাকেই রেহাত দিতে নারাজ।পাশাপশি ভবিষ্যতেও কেউ যে ছাড় পাবেননা সেটাও এই উদাহরণের সপক্ষে জানিয়ে রাখলেন তিনি (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

গ্রেফতার শওকত (CM Suvendu Adhikari)

উল্লেখ্য, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বোমা বিস্ফোরণ মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বিধানসভা নির্বাচনের ঠিক আগে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন। ঘটনার পর আইএসএফ দাবি তোলে, এই মামলার তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হোক। পরে সেই দাবির প্রেক্ষিতেই তদন্তভার পায় এনআইএ। এর আগে এই মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নতুন সূত্র মিলতেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Suvendu Adhikari: রাজ্যে UCC কার্যকর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury