CAG report
CAG report

CM Suvendu Adhikari : গ্যালারিতে নিহতদের পরিবার, সরব মুখ্যমন্ত্রী

Bengal Liberty : রাজ্যে দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস এবং সংগঠিত আইন অমান্যের ঘটনাকে রুখতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ করল নতুন সরকার (CM Suvendu Adhikari)। সোমবার বিধানসভায় বিলগুলির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় আক্রমণ করেন বিগত তৃণমূল সরকারের আইনশৃঙ্খলা নীতি ও ভোটব্যাঙ্ক রাজনীতিকে। তাঁর দাবি, অতীতে রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছিল এবং সাধারণ মানুষকে তার খেসারত দিতে হয়েছে। নতুন আইনের মাধ্যমে সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের ঘরবাড়ি বিক্রি করেও ক্ষতিপূরণ আদায় করা হবে বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

পরিবারগুলিকে সামনে এনে তোপ শুভেন্দুর (CM Suvendu Adhikari)

এ দিন বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারী বিধানসভার দর্শক গ্যালারির দিকে ইঙ্গিত করে জানান, রাজনৈতিক হিংসার শিকার একাধিক পরিবারের সদস্যরা বিধানসভায় উপস্থিত। ডায়মন্ড হারবারে নিহত রাজু সামন্তের পরিবার, মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার এবং নন্দীগ্রামে আক্রান্ত দেবব্রত মাইতির পরিজনেরা বিচার চাইতে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি। বিগত সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তৎকালীন সরকার যদি সময়মতো কঠোর ব্যবস্থা নিত এবং সাধারণ অপরাধ ও ভোটব্যাঙ্কের রাজনীতির মধ্যে তফাৎ বজায় রাখত, তবে আজ এই পরিবারগুলোকে এ দিন দেখতে হত না। আপনারা নির্বাচনে শুধু হারেননি, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে।” তাঁর বক্তব্য, নতুন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় আপস করবে না এবং সম্পত্তি ধ্বংস বা রাজনৈতিক হিংসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

CM Suvendu Adhikari: বিধানসভায় ধ্বনিভোটে পাশ হল বহুচর্চিত গুন্ডাদমন বিল

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury