West Bengal School Uniform
West Bengal School Uniform

CM Suvendu Adhikari : সড়কপথে মুর্শিদাবাদে শুভেন্দু, হৃদস্পন্দন বাড়ছে হুমায়ুনের!

Bengal Liberty : মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদ সফরে গেলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বলাই বাহুল্য হুমায়ুনকে চ্যালেঞ্জ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই রেজিনগরে যাচ্ছেন শুভেন্দু। জনসভা থেকে ‘সাঁটা মার’ দেওয়ার হুঁশিয়ারির পর হুমায়ুন কবীরকে পাল্টা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণার পর শুক্রবার হুমায়ুনের গড় রেজিনগরে যাচ্ছেন শুভেন্দু। আকাশপথে যাওয়ার পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সড়কপথেই জেলায় পৌঁছনোর সিদ্ধান্ত নেন তিনি। এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রয়েছে দলের সাংগঠনিক কর্মসূচিও। তবে সবকিছুর মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে রেজিনগরের সভা, কারণ এই এলাকাকেই আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। শুভেন্দুর এই সফরের কারণে নওদার বিধায়কের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে বলে দাবি মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্বের (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

বৃষ্টির জেরে সড়কপথে যাত্রা (CM Suvendu Adhikari)

শুক্রবার সকালে আবহাওয়ার উন্নতি না হওয়ায় আকাশপথে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন শুভেন্দু অধিকারী। এরপর সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর কনভয় ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা অতিক্রম করে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে গোটা রুটজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মুর্শিদাবাদে পৌঁছে প্রথমে বহরমপুরের একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বহরমপুরের রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি জেলার উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

নজরে মুখ্যমন্ত্রীর সভা (CM Suvendu Adhikari)

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি রেজিনগরের দলীয় সভা। রাজনৈতিক মহলের মতে, এই সভা থেকে জেলার রাজনৈতিক সমীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ রেজিনগর দীর্ঘদিন ধরেই হুমায়ুন কবীরের রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার রাজনৈতিক তাপমাত্রা ইতিমধ্যেই বেড়েছে। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে হুমায়ুনকে গ্রেফতারির হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের সভাতে কি হুমায়ুনের গ্রেফতারির আশঙ্কা আরও বাড়বে?

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

হুমায়ুনকে চ্যালেঞ্জের এক সপ্তাহের মধ্যেই জেলায় শুভেন্দু (CM Suvendu Adhikari)

গত ২৯ জুন বিধানসভায় হুমায়ুন কবীরের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় তিনি বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বলেন, “এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দু’টি মামলা রুজু হয়েছে। পুলিশ তার কাজ করবে। আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি।” সেই মন্তব্যের ঠিক এক সপ্তাহের মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। লে রেজিনগরের সভা থেকে তিনি হুমায়ুন কবীর এবং জেলার রাজনীতি নিয়ে কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তিনি কী ‘সবক’ শেখাতে চলেছেন, সেটাই এখন দেখার।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/10/suvendu-adhikari-55/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury